নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতের তরুণ তুর্কির ব্যাটের জাদুতে এবার মুগ্ধ হলেন বিশ্বখ্যাত রেসলিং তারকা। বিহারের ১৫ বছর বয়সী বিধ্বংসী ওপেনার বৈভব সূর্যবংশীর নাম এখন আর শুধু বাইশ গজের চৌহদ্দিতে আটকে নেই। IPL-এর মেগা এলিমিনেটর ম্যাচের আগে WWE রিংয়ের চেনা তারকা ড্রিউ ম্যাকিনটায়ার বৈভবের নামাঙ্কিত জার্সি পরে ছবি শেয়ার করেছেন। এরপর থেকেই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে।
গত মরশুমের IPL নিলামে যখন মাত্র ১৪ বছর বয়সে এই খুদে ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি চলছিল, তখনই খবরের শিরোনামে এসেছিল সে। বয়সভিত্তিক আন্তর্জাতিক মঞ্চে একের পর এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে রাতারাতি রাজস্থানের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছে বিহারের এই ব্যাটার। চলতি কোটিপতি লিগেও ব্যাট হাতে রানের ফুলঝুরি ফুটিয়েছে সে। ১৪ ম্যাচে ৪১.৬৪ গড়, ২৩২.২৭ বিধ্বংসী স্ট্রাইক রেটে ইতিমধ্যে ৫৮৩ রান করে ফেলেছে। যার মধ্যে রয়েছে একটি দুর্দান্ত শতরান ও ৩টি অর্ধশতরান।
বুধবার নিজের অফিশিয়াল হ্যান্ডেলে রাজস্থানের জার্সি গায়ে চাপিয়ে স্কটিশ কুস্তিগির ম্যাকিনটায়ার ক্যাপশনে লিখেছেন, ‘একজনকে বেছে নিন’। আসলে এই জনপ্রিয় ফাইটার বৈভবের গায়ের জোরে মারা শটের ভক্ত হয়ে গেছেন। ঠিকমতো ব্যাটে বল সংযোগ না হলেও যেভাবে বাউন্ডারির বাইরে গিয়ে আছড়ে পড়ে, তা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন তিনি। জসপ্রীত বুমরাহের মতো বিশ্বের ১ নম্বর পেসারও যাকে সমীহ করতে বাধ্য হন। সেই কিশোরের আত্মবিশ্বাস সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে এই পোস্টে আরও বহুগুণ বেড়ে গেল।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের