নিজস্ব প্রতিনিধি, দিল্লি – যত দিন যাচ্ছে, তত মাওবাদ মুক্তর পথে এগোচ্ছে ভারত। লাল সন্ত্রাসের আঁতুড়ঘর অমুঝমাঢ়-বস্তার। সেখানে বিনা রক্তপাতে একের পর এক মাওবাদী আত্মসমর্পণ করছে। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বার্তাকেই সমর্থন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, “মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ১২৬ জেলা কমে দাঁড়িয়েছে ১১-তে।“
মোদি বলেন, “ক্ষমতায় আসার পর আমাদের সরকার মাওবাদ নির্মূল করতে নিরন্তর কাজ করছে। দেশ তার ফলাফল দেখছে। একটা সময় দেশে ১২৫ টির বেশি জেলা মাও-সন্ত্রাসে আক্রান্ত ছিল, যা কমে এখন দাঁড়িয়েছে মাত্র ১১তে। এর মধ্যে আবার ৮ জেলায় মাওবাদের প্রাদুর্ভাব কমেছে, মাত্র ৩ টি জেলায় ওদের প্রাদুর্ভাব বেশি। গত দশকে প্রচুর মাওবাদী আত্মসমর্পণ করেছেন, যাঁদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। একটা সময় মাওবাদীদের দুর্গ বলা হল বস্তারকে। আজ সেখানকার পথভ্রষ্ট যুবকরা মূল স্রোতে ফিরছেন।“
কংগ্রেসকে তুলোধোনা করে প্রধানমন্ত্রী বলেছেন, “কংগ্রেসের শাসনে দেশে মাওবাদের লাগাতার শ্রীবৃদ্ধি হয়েছে। এদের মদতেই ‘আরবান নকশাল’ দেশে মাথাচাড়া দিয়ে উঠেছিল। মাওবাদীদের সন্ত্রাসের কথা যাতে দেশের মানুষের কানে না পৌঁছয় তার জন্য একটা বড় চক্র কাজ করত। দেশে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে, ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু কংগ্রেস শাসনে মাওবাদীরা কীভাবে একের পর এক প্রতিষ্ঠান দখল করে সেসব ধামাচাপা দেওয়া হয়।“
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের