নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ফারহান আখতার অভিনীত দেশাত্মবোধক ছবি ১২০ বাহাদুর নিয়ে চর্চা তুঙ্গে। ছবিটি পছন্দ করেছেন সকলেই। রাজনৈতিক ব্যক্তিবর্গরাও ভীষণই প্রশংসা করেছেন ছবিটির। আখতার অভিনীত এই ছবি সাড়া ফেলে দিয়েছে রাজনীতিক মহলেও। দিল্লির পর এবার রাজস্থানেও করমুক্ত করা হল ছবির।
দিল্লিতে এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। এবার ফারহানের ছবি দেখে প্রশংসায় ভরালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এরপর রাজস্থানেও একই চিত্র। আট দিনেই ১৬ কোটি ব্যবসা করে ফেলল এই ছবি। অনেক বেশি সংখ্যক দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দিতেই এটি করমুক্ত করা হল।
রাজস্থানের মুখ্যমন্ত্রীর ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন ফারহান আখতারও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "মেজর শয়তান সিং ভাটির বীরত্বের প্রতি এহেন শ্রদ্ধাঞ্জলিতে আমরা রাজস্থান সরকারের প্রতি কৃতজ্ঞ।"
উল্লেখ্য , ১৯৬২ সালের রেজাং লা যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘১২০ বাহাদুর’। চিনের বিরুদ্ধে শত প্রতিকূলতার মাঝেও ১৩ কুমায়ুন রেজিমেন্টের চ্যালি কোম্পানির ১২০ জন জওয়ান কীভাবে নিজেদের জীবন বাজি রেখে লড়েছিলেন সেই বীরত্বের কথাই তুলে ধরা হয়েছে ছবিতে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের