নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এশিয়া কাপে পুরুষদের ব্যর্থতার পর এবার মহিলা বিশ্বকাপে মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের মহিলা দল। বাংলাদেশের কাছে ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। রবিবার বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি ভারত। এই ম্যাচের আগে গুরুতর চিন্তায় আছেন পাক অধিনায়ক ফাতিমা সানা।
বৃহস্পতিবার হারের পর ভারতের নাম না করেই পাক অধিনায়ক বলেন, "আমাদের অনেকেই প্রথম বার বিশ্বকাপে খেলছে। ফলে একটা চাপ টি অবশ্যই রয়েছে। তাতে কোনও সন্দেহ নেই। তবে এরা প্রত্যেকে ম্যাচ জেতাতে পারে। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। আমাদের কেবল নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।"
বাংলাদেশের কাছে হারের ব্যাখ্যা দিতে গিয়ে ফাতিমা সানা বলেন , "প্রথম ওভারেই আমরা দু’উইকেট হারিয়ে ফেলেছিলাম। ওখানেই ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। শুরুতেই আমাদের ব্যাটিং ভেঙে পড়ে। ফাস্ট বোলারদের জন্য এটা বেশি ভাল পিচ ছিল।"
উল্লেখ্য , মাত্র ১২৯ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফতিমা। ৩৮.৩ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। পুরো ওভার খেলতে না পারায় ভীষণই হতাশ ছিলেন তারা। তবে বোলিংয়ে ফিরে আসার চেষ্টা করলেও কাজে দেয়নি। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ।
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের