নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অভিনেত্রী মৌনী রায়ের দুটি রেস্তোরাঁ আছে মুম্বই ও বেঙ্গালুরুতে। ২০২৩ সালে এই রেস্তরাঁর সফর শুরু করেছিলেন মৌনী। যেখানে মূলত ভারতীয় খাবারেরই চল। সম্প্রতি প্রকাশ্যে এল সেই রেস্তোরাঁর খাবারের তালিকা। যা শুনে চক্ষু চড়কগাছ সমাজ মাধ্যমের বাসিন্দাদের। দাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল চর্চা। যেখানে একটি রুটির দামই নাকি ১০০ টাকার ওপরে।
সূত্রের খবর , সব ক’টি খাবারের দাম ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে। এক একটি গুলাবজামুন ও শাহি টুকরার দাম ৪১০ টাকা করে। এক বিশেষ ধরনের ভেলপুরি পাওয়া যায়। সেই ‘অ্যাভোকাডো ভেল’-এর দাম ৩৯৫ টাকা। তন্দুরি রুটির দাম ১০৫ টাকা , নানের দাম ১১৫ টাকা , অমৃতসরী কুল্চা ১৪৫ টাকা।
এছাড়াও পাওয়া যায় আরও কিছু পদ। চিংড়ির পদের দাম প্রায় ৭৯৫ টাকা। মুখরোচকও অনেক ধরণের পদ পাওয়া যায় সেখানে। যার মধ্যে রয়েছে , মশলা বাদাম, মশলা পাঁপড়, ক্রিস্পি কর্ন, সেভপুরি। যার সবগুলির দাম ২৯৫ টাকা। ভাজা পেঁয়াজের একটি পদ পাওয়া যায়, যার দাম ৩৫৫ টাকা।
রেস্তোরাঁ নিয়ে মৌনী বলেছেন, "আমি ভারতীয় খাবার ভীষণই পছন্দ করি। বিদেশে কাজের জন্য গেলেই আমি ভারতীয় খাবারের খোঁজ করি। বেশিরভাগ জায়গাতেই পাইনা। আমার মনে হয়, বেঙ্গালুরু ও মুম্বইতে ভারতীয় খাবারের ভাল কোনও রেস্তরাঁ নেই। তাই এমন একটা রেস্তরাঁর কথা ভেবেছিলাম।" অনেকেরই বক্তব্য , খাবারের গুনগত মান অনুযায়ী দাম একেবারেই সঠিক।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের