নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে প্রতিনিধিদল পাঠানোর হুঁশিয়ারি দিলেন অভিষেক। একই সঙ্গে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর কাছেও আবেদন জানালেন তিনি।
শুক্রবার পুণেতে নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই মহারাষ্ট্র পুলিশকে ঘটনার তদন্তের জন্য আল্টিমেটাম বেঁধে দিলেন অভিষেক। হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ' আগামী ১০ দিনের মধ্যে দোষীরা ধরা না পড়লে আমাদের কয়েকজন বিধায়ক ও পরিবারের সদস্য সহ ৬-৭ জনের প্রতিনিধিদলকে মহারাষ্ট্রে পাঠানো হবে।'
একইসঙ্গে, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর উদ্দেশ্যে অভিষেক আবেদন জানান, ' আশা করবো অন্তত একবার যেন তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তদন্তে দ্রুততার দাবি তুলবেন। দরকার পড়লে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলবে। বাংলাকে বঞ্চনা করার জন্য তো সবসময় দিল্লিতে দরবার করে এখন এই ক্ষেত্রেও সেই তৎপরতা দেখা যাবে বলে আশা করি।' ঘটনার প্রতিবাদে শনিবার পুরুলিয়া জেলার প্রতিটি বিধানসভা এলাকায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন অভিষেক।
এদিকে সুখেনের মৃত্যুর পর তার দুই ভাই আর ভিনরাজ্যে কাজে ফিরতে অনিচ্ছুক। তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিষেক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে পুরুলিয়াতেই তাদের চাকরির ব্যবস্থা করার আর্জি জানাবেন।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের