নিজস্ব প্রতিনিধি , অরুনাচল প্রদেশ - ব্যাটেল অফ গালওয়ানের শুটিংয়ে লাদাখে ছিলেন বলিউড ভাইজান সালমান খান। ছবিটির প্রায় ৪৫ দিনের শুটিং লাদাখে করা হয়েছে। যদিও ভাইজান মাত্র ১৫ দিন সেখানে ছিলেন। তবে শুটিংয়ের মাঝেই আহত হয়ে মুম্বই ফিরলেন সালমন। পিছিয়ে গেল বাকি ছবির কাজ। দ্বিতীয় শিডিউলের শুটিংয়ের আগে বেশ কিছুদিন বিরতি নেবেন ভাইজান।
সূত্রের খবর ব্যাটেল অফ গালওয়ান’-এর লাদাখ শেডিউলের কাজ শেষ করেছেন। শিডিউলে অ্যাকশন সিকোয়েন্সের পাশাপাশি অনেক আবেগঘন দৃশ্যের শুটিংও রয়েছে। ১০ ডিগ্রির কম তাপমাত্রায় শুটিং করে আহত হয়েছেন ভাইজান। মূলত অক্সিজেন সমস্যায় ভুগছিলেন , তবুও চালিয়ে গেছেন ছবির কাজ। কম অক্সিজেন এবং খারাপ আবহাওয়ার মাঝে, শরীরে আঘাত নিয়েই শুটিং করেছেন। আগামী সপ্তাহে পুরো বিশ্রামে থাকবেন ভাইজান।
বক্স অফিসে সময়টা ভালো যাচ্ছে না সালমানের। টাইগার ৩ বাদ দিলে গত অর্ধ দশকে সলমনের হিট ছবি বলতে দাবাং ৩। রাধে, কিসি কা ভাই কিসি কা জান, অন্তিম থেকে ভাইজানের শেষ রিলিজ সিকান্দার সেই অর্থে দর্শক টানত পারেনি। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিকান্দারে সলমনের পাশাপাশি অভিনয় করেছেন রশ্মিকা মন্দনা, কাজল আগরওয়াল, শরমন জোশী, সত্যরাজ, যতীন সারনা, সঞ্জয় কাপুর, প্রতীক বব্বর সহ কিশোর। সলমনের উপস্থিতি সত্ত্বেও ২০০ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে মাত্র ১৮৩ কোটি টাকা আয় করে। তবে এখন তার হাতে আছে কিক ২ এর মত প্রজেক্ট।
ব্যাটেল অফ গালওয়ানের খনির প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উচ্ছ্বসিত। সালমানকে নতুনরূপে দেখতে মুখিয়ে রয়েছেন তারা। সকলেই বলেছেন, এই ছবির মধ্যে দিয়ে বলিউডে বিরাট কামব্যাক করতে চলেছেন ভাইজান। ইতিমধ্যেই , ছবি নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে নেটপাড়ায়। পাশাপাশি প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন