নিজস্ব প্রতিনিধি, পাটনা - প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে ১০০ কোটি টাকার মানহানির মামলার নোটিশ পাঠিয়েছেন JDU-এর বরিষ্ঠ নেতা তথা রাজ্যের মন্ত্রী অশোক চৌধরী। প্রশান্ত কিশোরকে এক সপ্তাহের মধ্যে প্রমাণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সাংবাদিক সম্মেলন করে অশোক চৌধরীর বিরুদ্ধে প্রশান্ত কিশোরের অভিযোগ, ‘মানব বৈভব বিকাশ ট্রাস্ট’ বলে একটি ট্রাস্টের নামে ২০০ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ কিনেছেন অশোক চৌধরী। তিনি প্রশ্ন তুলেছেন এত টাকা কোথা থেকে পেলেন JDU-এর বরিষ্ঠ নেতা। তিনি ২০১৯ সালে বিক্রমে বেনামে ২৩ কাঠা জমি কিনেছিলেন বলেও অভিযোগ তুলেছেন পিকে।
এরপরই পিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলার নোটিশ পাঠান অশোক চৌধরী। নোটিশে এক সপ্তাহের মধ্যে তাঁর তোলা অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে জন সুরজ পার্টির প্রধানকে। নইলে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইতে হবে তাঁকে। যদি প্রশান্ত কিশোর প্রমাণ দিতে না পারেন তাহলে ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দিতে হবে। উল্লেখ্য, বিহারে এনডিএ জোটের বিজেপির মঙ্গল পান্ডে, সম্রাট চৌধরী, সঞ্জয় জয়সওয়ালের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের