নিজস্ব প্রতিনিধি , কিয়েভ - ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দাবি, যৌন নির্যাতনকে পরিকল্পিত অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে তীব্র আলোড়ন শুরু হয়েছে। রাষ্ট্রসংঘ অভিযোগগুলির তদন্ত করছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই এই ধরনের ঘটনা ঘটছে। লক্ষ্য ছিল ইউক্রেনের সেনা ও সাধারণ মানুষের মনোবল ভেঙে দেওয়া। রাষ্ট্রসংঘের তদন্তকারী, ইউক্রেনের আইনজীবী ও রাশিয়ার বন্দিদশা থেকে মুক্তি পাওয়া একাধিক যুদ্ধবন্দির সাক্ষ্যের ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে। ইউক্রেনের সেনা সেরহি ওয়াচুক প্রায় ২ বছর রাশিয়ার বন্দিশিবিরে ছিলেন। তাঁর অভিযোগ, বন্দিদশায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। উদ্দেশ্য ছিল শুধু কষ্ট দেওয়া নয়। সম্পূর্ণভাবে ভেঙে ফেলাই ছিল লক্ষ্য।
রাষ্ট্রসংঘের নথি অনুযায়ী, যুদ্ধ চলাকালীন রুশ সেনার বিরুদ্ধে যৌন নির্যাতনের ৩১০টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ২৮০টি অভিযোগ পুরুষদের নিয়ে। এছাড়া ২৬ জন মহিলা এবং ৪ জন নাবালিকাকেও নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। তদন্তে আরও দাবি করা হয়েছে, কয়েকটি বন্দিশিবিরে বৈদ্যুতিক শক, শারীরিক নিগ্রহ এবং অন্যান্য অমানবিক আচরণ ছিল নিয়মিত ঘটনা। শুধু সেনারাই নন, সাধারণ নাগরিকদের একাংশও এই নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খেরসনের ৪২ বছরের এক বাসিন্দার অভিযোগ, নিজের বাড়িতে ইউক্রেনের পতাকা তোলার কারণে তাঁকে আটক করা হয়। পরে তাঁর উপরও নির্যাতন চালানো হয় বলে দাবি। দীর্ঘদিন পর কোনওভাবে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। একইভাবে ৬৩ বছরের এক নারীও রুশ সেনার বিরুদ্ধে গুরুতর যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। রাষ্ট্রসংঘ জানিয়েছে, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সব তথ্য যাচাইয়ের কাজ এখনও চলছে। তবে রাশিয়া এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
ইউক্রেনের প্রাক্তন যুদ্ধবন্দি সেরহি ওয়াচুক বলেন, 'বন্দিদশায় আমাদের উপর শুধু শারীরিক নয়, ভয়াবহ মানসিক নির্যাতনও চালানো হয়েছিল। আমাদের মনোবল ভেঙে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য'।
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
জুলাই আন্দোলনের স্মৃতি টানল তসলিমাকে! নতুন মন্তব্যে ফের শুরু বিতর্ক
ইরানের উদ্দেশে ট্রাম্পের নতুন সতর্কবার্তা ঘিরে বাড়ল আন্তর্জাতিক উত্তেজনা
সমুদ্রের ২০০০ ফুট নীচে লুকিয়ে ছিল রহস্য! ৭৪ বছর পর উদ্ধার বিমানের সন্ধান
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের