নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। এর মধ্যে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চরমে চরমে ইরান এবং আমেরিকার সংঘাত। এই আবহে অগ্নিগর্ভ ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ। এমনটাই সতর্কবার্তা দিলেন ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ইরানের পথে আমাদের অনেক জাহাজ আছে। সেখানে একটি বিমানবাহী রণতরীও আছে। আমি চাই না কিছু ঘটুক, তবে কী হয় তা আমাদের দেখতে হবে। আগামী দিনগুলিতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের জন্য আমেরিকা এই অঞ্চল জুড়ে প্রস্তুতি সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।”
সূত্রের খবর, দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই গ্রুপে থাকে ৭৫০০ নৌসেনা, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, একটি ক্রুজার, দু’টি ডেস্ট্রয়ার, সাবমেরিন, অন্যান্য সাহায্যকারী জাহাজ। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ৭ দিন সময় লাগবে ইরান সংলগ্ন জলসীমায় পৌঁছতে।
উল্লেখ্য, হিজাব ছাড়া খোলা চুলে বিক্ষোভ করছেন মহিলারা। এমনকি প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছেন তারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ। মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি মানুষের। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ২৫০০ জনকে। এর মধ্যে ৬ জন ভারতীয় রয়েছে। যদিও এই দাবি অস্বীকার করেছে খামেনেই সরকার।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন