নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। একটি মার্কিন সংবাদপত্র ওই অঞ্চলকে 'পাক কাশ্মীর' বলে উল্লেখ করেছে। সেই খবর প্রকাশের পরই আপত্তি জানায় ভারত। বিষয়টি ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক চর্চা। রাজনৈতিক মহলেও জোর আলোচনা চলছে।
সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে তিন দফা নির্বাচনের প্রথম পর্বের ভোট হয়। ভোট শুরু হতেই অশান্তির খবর আসে। একাধিক জায়গায় ছড়ায় হিংসা। অভিযোগ, পাকিস্তান পুলিশের গুলিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই ঘটনাই উঠে আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। 'নিউ ইয়র্ক টাইমস'-এর একটি প্রতিবেদন প্রকাশ করে। শিরোনামে লেখা হয় 'পাক কাশ্মীর'। তা নিয়েই আপত্তি তোলে ভারতের দূতাবাস। এক্স-এ একটি পোস্ট করা হয়। সেখানে ওই শিরোনামকে ভুল ও বিভ্রান্তিকর বলা হয়। স্পষ্ট জানানো হয়, 'পাকিস্তানি কাশ্মীর' বলে কোনও স্বীকৃত পরিচয় নেই। সেটি আসলে পাক অধিকৃত কাশ্মীর।
জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। অতীতেও ছিল। এখনও আছে। ভবিষ্যতেও থাকবে। অভিযোগ, পাকিস্তান বেআইনিভাবে ওই এলাকার একটি অংশ দখল করে রেখেছে। সেখানকার সাধারণ মানুষের উপর নির্যাতনও চলছে। এদিকে ভোটের সময় হিংসা নিয়ে সরব হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রাওয়ালকোট-সহ কয়েকটি এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। জানা গেছে, টানা তিন দিন ধরে বহু এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। মোবাইল নেটওয়ার্কও অচল। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ইসাবেল লাসি বলেন, 'রাওয়ালকোট থেকে উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের পদক্ষেপ নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন'।
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
লন্ডনের বিলাসবহুল হোটেলে ২৯ বছরের রাজপুত্রের মৃত্যু, তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য
জুলাই আন্দোলনের স্মৃতি টানল তসলিমাকে! নতুন মন্তব্যে ফের শুরু বিতর্ক
ইরানের উদ্দেশে ট্রাম্পের নতুন সতর্কবার্তা ঘিরে বাড়ল আন্তর্জাতিক উত্তেজনা
সমুদ্রের ২০০০ ফুট নীচে লুকিয়ে ছিল রহস্য! ৭৪ বছর পর উদ্ধার বিমানের সন্ধান
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের