নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে কড়া নজরদারির মধ্যেই খাস কলকাতায় ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শ্যামবাজার এলাকায় নাকা তল্লাশির সময় প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি নগদ বাজেয়াপ্ত করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যা ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে নির্বাচনের আগে অর্থের প্রবাহ নিয়ে।
মঙ্গলবার শ্যামবাজার এলাকায় চলছিল নিয়মিত নাকা চেকিং। কেন্দ্রীয় বাহিনী, এসএসটি টিম এবং বড়তলা থানার পুলিশ যৌথভাবে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় একটি সন্দেহজনক গাড়ি আটক করা হয়। গাড়িতে থাকা দুই যাত্রীর আচরণে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। তল্লাশির সময় তাদের কাছে থাকা একটি কালো চামড়ার ব্যাগ খুলতেই বেরিয়ে আসে কাড়ি কাড়ি টাকা।
গণনা করে দেখা যায়, মোট উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ১৯ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা, যার বেশিরভাগই ৫০০ টাকার নোট। পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া দুই ব্যক্তির নাম সাজিদুর রহমান ও বিবেক ওঝা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বিপুল অঙ্কের টাকার কোনও বৈধ নথি বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। ফলে তাদের আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের নোডাল অফিসার শিবব্রত রায়। তিনি গোটা প্রক্রিয়া তদারকি করেন। ভোটের আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জোরদার করা হয়েছে নাকা তল্লাশি। যাতে অবৈধ টাকা, অস্ত্র বা দুষ্কৃতী প্রবেশ করতে না পারে।
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক
অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের