নিজস্ব প্রতিনিধি, কারাকাস – দীর্ঘদিন ধরে আমেরিকা-ভেনেজুয়েলা ঠাণ্ডা লড়াই চলছিল। এবার ঠাণ্ডা লড়াইয়ের বহিঃপ্রকাশ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমাবর্ষণ করল আমেরিকা। এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ভেনেজুয়েলা সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা।
ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছে আমেরিকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, “দয়া করে ভেনেজুয়েলা এবং তার আশেপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে। সমস্ত এয়ারলাইন্স, পাইলট, মাদক পাচারকারী ও মানব পাচারকারীদের উদ্দেশ্যে এই বার্তা।“
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছিলেন, “আমি এটা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে উত্তরটা হল, হ্যাঁ। আমি বলব না ভালো কথা হয়েছে না খারাপ। তবে ফোনে কথা হয়েছে।“ ট্রাম্পের দিকে আঙুল তুলে মাদুরোর অভিযোগ, “মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা।“
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...