নিজস্ব প্রতিনিধি, তেল আভিভ – ভারত এবং ইজরায়েল। একে অপরের পরম বন্ধু হিসেবে পরিচিত বিশ্বের দরবারে। বুধবার বিকেলে ২ দিনের সফরে ইজরায়েল পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু দেশের মধ্যে প্রযুক্তি-প্রতিরক্ষা খাতে মউ স্বাক্ষর হয়েছে। শীঘ্রই ইজরায়েলে চালু হতে চলেছে UPI. মুক্ত বাণিজ্যের সম্ভাবনা দু দেশের মধ্যে।
সূত্রের খবর, ভারতের মদতে UPI-এর ব্যবহার শীঘ্রই শুরু হবে ইজরায়েলে। এর ফলে দু দেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ আরও বাড়বে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মোদির উপস্থিতিতে প্রযুক্তি, প্রতিরক্ষা খাতে বেশ কয়েকটি মউ স্বাক্ষর হয়েছে। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য সমোঝোতা নিয়ে মে মাসে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। নেতানিয়াহুকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন পরম বন্ধু মোদি।
ইজরায়েল সংসদ কেনেসেটে দাঁড়িয়ে মোদি বলেন, “ভারত এবং ইজরায়েলের সম্পর্ক লেখা রয়েছে রক্ত দিয়ে। নিরীহ মানুষকে হত্যা করে যে সন্ত্রাসবাদ, সেটার পক্ষে কোনওভাবেই যুক্তি খাড়া করা সম্ভব নয়। এই জঘন্য সন্ত্রাসবাদকে রুখতে গোটা বিশ্বকে একজোট হয়ে লড়াই করতে হবে। কারণ জঙ্গিরা বিশ্বের যেকোনও দেশেই থাবা বসাতে পারে। জঙ্গি হামলায় রক্তাক্ত হওয়ার যন্ত্রণা খুব ভালোভাবেই জানে ভারত। শান্তি আনার পথটা সহজ নয়। কিন্তু এই অঞ্চলে শান্তি ফেরানোর জন্য ভারত আগ্রহী। গোটা বিশ্বের সঙ্গে আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি শান্তি স্থাপন করা সম্ভব।“
ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টার কিছুক্ষণ আগে তেল আভিভে অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। বিমানবন্দরে হাজির ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। বিমান থেকে নেমে সৌজন্য বিনিময়ের পর ভারত সম্পর্কে সারা বলেন, “খুব সুন্দর দেশ।“ মোদির প্রশংসা করে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “উনি দুর্দান্ত নেতা।“
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের