নিজস্ব প্রতিনিধি, দিল্লি - দীর্ঘ টালবাহানার পর অবশেষে সফল ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি। ভারতীয় পণ্যের ওপর একলাফে শুল্ক কমে দাঁড়ায় ১৮ শতাংশ। তবে ভারত-আমেরিকার ঐতিহাসিক বাণিজ্যচুক্তির প্রাথমিক খসড়া নিয়ে অখুশি বিরোধীরা। উঠছে একাধিক প্রশ্ন। তুঙ্গে রাজনৈতিক তরজা।
কংগ্রেসের অভিযোগ, এই বাণিজ্যচুক্তি থেকে ভারতের কোনও লাভ হয়নি। এটি কোনও চুক্তি নয়, বরং ট্রাম্প প্রশাসনের কাছে আত্মসমর্পণ। আগামী দিনে আমেরিকান পণ্যের ডাম্পিং গ্রাউন্ড-এ পরিণত হতে চলেছে ভারত। যা দেশের কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বার্থকে ক্ষুণ্ণ করতে চলেছে। সিপিএমের দাবি, অন্তর্বর্তীকালীন বাণিজ্য সমঝোতায় আমেরিকাকে ব্যাপক ছাড় দিয়েছে কেন্দ্র সরকার। যা ভারতের অর্থনীতি, কৃষি এবং সার্বভৌমত্বের জন্য উদ্বেগের।
উল্লেখ্য, মোদির সঙ্গে ফোনালাপের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প জানান, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন মোদি। আমেরিকার কাছ থেকে আরও অনেক বেশি তেল কিনবে ভারত। সম্ভবত ভেনেজুয়েলার কাছ থেকেও বেশি করে তেল কিনবে ভারত। তাঁদের মধ্যে বাণিজ্য ছাড়াও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপরে তাদের পারস্পরিক শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়েছে। অবিলম্বে যা কার্যকর করা হবে।
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
ঘর থেকে উদ্ধার তরুণ ইঞ্জিনিয়ারের দেহ, বাবার উদ্দেশে লেখা চিঠিতে হতাশার ইঙ্গিত
যন্তর মন্তরের কর্মসূচি ঘিরে বাড়ল চাপানউতোর, মুখোমুখি প্রশাসন ও ককরোচ জনতা পার্টি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের