68b6fa0ed088c_WhatsApp Image 2025-09-02 at 6.43.05 PM
সেপ্টেম্বর ০২, ২০২৫ বিকাল ০৭:৩৯ IST

ভালোবাসা অনলাইনে, ভাঙন অফলাইনে, আজকালকার সম্পর্কের নতুন বাস্তবতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - হাত ধরা, চিঠি লেখা কিংবা ফোন বুথে লাইনে দাঁড়িয়ে কথা বলার দিনগুলো অনেকটাই ইতিহাস। আজকের প্রজন্মের কাছে প্রেম মানে অনলাইনে উপস্থিতি, হোয়াটসঅ্যাপের ব্লু টিক, ইনস্টাগ্রামের হার্ট রিঅ্যাকশন। কিন্তু প্রশ্ন হলো,এই ডিজিটাল ঝলমলে ভালোবাসা কি সত্যিই সম্পর্ককে শক্ত করছে, নাকি ভিতর থেকে ভাঙন ডেকে আনছে?

কলকাতার এক কফি শপে দেখা গেল এক জুটিকে। সামনাসামনি বসে থেকেও দু’জনেই ব্যস্ত নিজেদের মোবাইলে। কথাবার্তা কম, ছবি বেশি। অথচ সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ছবিগুলোতে তাদের সম্পর্ক ঝকঝক করছে। বাস্তব আর ভার্চুয়াল,দুটোর ব্যবধানটাই আজকালকার সম্পর্কের আসল সংকট।

১. ইগোর লড়াই -  “আমি আগে কল করব না”

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রজন্মের সম্পর্কে ইগোই হলো সবচেয়ে বড় অন্তরায়।
“আমি আগে ফোন করব না”, “আমি আগে মেসেজ করব না”এই মানসিকতা থেকেই তৈরি হচ্ছে দূরত্ব। এক ছাত্রীর কথায়, “একটা ছোট ভুল বোঝাবুঝি থেকে কত সম্পর্ক ভেঙে যায়, কারণ কেউই মাথা নত করতে চায় না।”

২. ব্লু টিক বনাম বিশ্বাস - 

প্রেম এখন নির্ভর করছে ব্লু টিক, লাস্ট সিন আর অনলাইন স্ট্যাটাসের উপর।কেন রিপ্লাই দিল না? লাস্ট সিন অফ কেন? এই প্রশ্নগুলোই আজকালকার ঝগড়ার মূল কারণ!মনোবিশ্লেষকরা মনে করেন,“ডিজিটাল মাধ্যম যোগাযোগ সহজ করলেও, তাতে অবিশ্বাসের বীজ আরও দ্রুত জন্ম নিচ্ছে।”

৩. ব্যক্তিগত থেকে সর্বজনীন - 

আগে সম্পর্ক ছিল দু’জনের ব্যক্তিগত ব্যাপার।এখন তা হয়ে দাঁড়িয়েছে ফলোয়ারদের বিনোদন।ছবি পোস্ট না করলে অভিমান, লাইক না দিলে রাগ, কমেন্ট না করলে সন্দেহ।
এক তরুণের বক্তব্য, “আমাদের ভালোবাসা এখন শুধু নিজেদের নয়, আমাদের ফলোয়ারদের কাছেও প্রমাণ করতে হয়।”

৪. দ্রুত শুরু, দ্রুত শেষ - 

ডেটিং অ্যাপের দৌলতে সম্পর্ক শুরু হওয়া আগের চেয়ে অনেক সহজ। তবে যেভাবে দ্রুত শুরু হয়, সেভাবেই দ্রুত শেষও হয়ে যায়।
একজন তরুণী বললেন, “প্রথমে খুব উচ্ছ্বাস থাকে। কিন্তু কিছুদিন পরেই আগ্রহ কমে যায়। সম্পর্কটা যেন ট্রেন্ড,যা আসবে আবার চলে যাবে।”

বিশেষজ্ঞ মতামত - 

মনোবিজ্ঞানী ড. রিয়া সেন জানালেন, “আজকের যুগে সম্পর্ককে টিকিয়ে রাখতে আসল জিনিস হলো অফলাইনে সময় দেওয়া। সোশ্যাল মিডিয়া হয়তো সম্পর্ককে দেখাতে পারে, কিন্তু বাঁচাতে পারে না। কম প্রত্যাশা, পারস্পরিক সাপোর্ট আর বিশ্বাসই সম্পর্কের ভিত্তি।”

আজকালকার সম্পর্ক আসলে এক ‘ডিজিটাল রোলারকোস্টার’। অনলাইনে যতই ঝলমলে লাগুক, বাস্তবে তা অনেক সময় ফাঁপা।
শেষ কথা একটাই,
ভালোবাসা টিকিয়ে রাখতে মোবাইল নয়, দরকার মন। ব্লু টিক নয়, দরকার বিশ্বাস। ঝলমলে স্টোরি নয়, দরকার সত্যিকারের সাপোর্ট।

আরও পড়ুন

সূর্যের আলোতেই চলবে ট্র্যাক্টর , ডিজেলের খরচ কমাবে এই নতুন মডেল
আগস্ট ২৬, ২০২৬

২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর

শিশুর সর্দি-কাশিতে কাফ সিরাপেই বিপদ ! ৪ বছরের নীচে কম্বিনেশন ওষুধে কেন্দ্রের কড়া নিষেধ
আগস্ট ২৫, ২০২৬

সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম

চিনির দাম বৃদ্ধিতে বাড়ছে বিকল্পের খোঁজ , রান্নায় মিষ্টি স্বাদ আনবে এই ৫ উপাদান
আগস্ট ২২, ২০২৬

উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা

আইফোনে লুকিয়ে জমছে আপনার যাতায়াতের তথ্য , সহজেই বন্ধ করুন এই ফিচার
আগস্ট ২২, ২০২৬

কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি

দুধের প্যাকেটের রং দেখেই বুঝুন ফ্যাটের হিসাব , কোন দুধ আপনার জন্য সঠিক
আগস্ট ২১, ২০২৬

প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন

রিল স্ক্রল করতে করতেই বিপদ? মস্তিষ্ক নিয়ে গবেষণায় মিলল চমকে দেওয়ার মতো তথ্য
আগস্ট ২০, ২০২৬

অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও

দামি সুপারফুড নয় , রান্নাঘরের বেশ কিছু খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরক্ষার শক্তি
আগস্ট ২০, ২০২৬

ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম

রান্নাঘরের হলুদেই বড় বিপদ ! জানুন নকল মশলা চেনার সহজ কৌশল
আগস্ট ১৯, ২০২৬

ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন

প্রিমিয়াম ছাড়াই ৭ লক্ষের বিমা ! চাকরিজীবীরা EPF এর এই সুবিধা কীভাবে পাবেন
আগস্ট ১৯, ২০২৬

নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের