নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দক্ষিণ ভারতীয় রান্নার বিশেষত্ব হলো কারিপাতা। তাদের ফোড়নের প্রধান উপকরণে ব্যবহার হয় এই পাতা। তবে বর্তমানে বাঙালি খাবারেও বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে কারিপাতা। মাংস, ডাল, তরকারী, চাটনি কমবেশী সবেতেই ফোড়ন হিসেবে এর জনপ্রিয়তা বাড়ছে। তবে শুধু স্বাদে গন্ধে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ এই পাতার উপকার সেই প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসায় জায়গা করেছে। বিশেষজ্ঞদের মতে , রান্নার ফোড়নের চেয়েও বেশী উপকারী কারিপাতা কাঁচা চিবিয়ে খাওয়া।

১. হজমশক্তি বাড়ায় - নিয়মিত কারিপাতা চিবিয়ে খেলে হজমশক্তি বাড়ে। গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পাতার মধ্যে থাকা ফাইবার শরীর থেকে টক্সিন বের করে, ফলে শরীরে অনেকটা সুস্থতা বজায় থাকে।

২. ওজন নিয়ন্ত্রণে সহায়ক - কারিপাতা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শরীরের মেটাবলিজম ঠিক রাখে। বাড়তি চর্বি জমতে দেয় না শরীরে।

৩. লিভার সুস্থ রাখে সঙ্গে হৃদস্বাস্থ্যে উপকারী - কারিপাতা হজমের বিশেষ ভাবে উপকারী। অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান লিভারকে টক্সিনমুক্ত রাখতে সাহায্য করে। খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে খারাপ কোলেস্টেরল কমে। ফলে রক্তচাপ ঠিক থাকে সঙ্গে হৃদ্রোগের ঝুঁকি কমায়।

রান্নায় হোক কিংবা রোজ সকালে খালি পেটে, চিবিয়ে খান কারিপাতা। উপকার ২ সপ্তাহের মধ্যেই বুঝবেন।
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা
ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের