নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – আমেরিকা ও ইউরোপের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ অব্যাহত। এই আবহে ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করে ফরাসি বিদেশ মন্ত্রক। এর জেরে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের ওপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাহলে কি উপহাস করার ‘শাস্তি’!
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে এনে ট্রাম্প বলেছেন, “ফ্রান্স থেকে আসা ওয়াইন এবং শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক চাপাব। আসলে ওকে কেউ চায় না, খুব তাড়াতাড়ি প্রেসিডেন্ট ভবন ছেড়ে বেরিয়ে যাবে।“ এছাড়া চ্যাটে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করতে চেয়েছেন ম্যাক্রোঁ। প্যারিসে নৈশভোজের প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প যা করছেন তা বোধগম্য নয় বলেই জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সোমবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “গ্রিনল্যান্ডে রুশ আগ্রাসনের যে ঝুঁকি রয়েছে, তা নিয়ে ডেনমার্ককে বিগত ২০ বছর ধরে সতর্ক করে আসছে ন্যাটো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সতর্কবাণী কানে তোলেনি ডেনমার্ক। এবার সময় এসেছে এবং তা সম্পন্ন হয়েই থাকবে।“
এরপরই সোশ্যাল মিডিয়ায় ফরাসি বিদেশ মন্ত্রক কটাক্ষের সুরে লিখেছে, “যদি কোনওদিন আগুন লাগতো, তাহলে দমকলকর্মীরা হস্তক্ষেপ করতো, তাই এখনই ঘর পুড়িয়ে ফেলাই ভালো। যদি কোনদিন হাঙর আক্রমণ করে, তাই এখনই লাইফগার্ড নষ্ট করে ফেলা ভালো। যদি কোনদিন দুর্ঘটনা ঘটে তাহলে ক্ষতি হবে, তাই এখনই গাড়ি ভেঙে ফেলা ভালো।“
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা