নিজস্ব প্রতিনিধি, কলম্বিয়া - বেডরুমে ঢুকে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়া। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়ে কলম্বিয়া। পাল্টা ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তাঁর দাবি, “তুলে নিয়ে যান আমাকে।”
ট্রাম্পের অভিযোগ নস্যাৎ করে পেত্রো বলেন, “আসুন তুলে নিয়ে যান আমাকে। আদালতের রেকর্ডে আমার নাম নেই। আমি মাদক পাচারকারি নই। মিস্টার ট্রাম্প, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করুন। আপনি এমনভাবে একজন ল্যাটিন আমেরিকান প্রেসিডেন্টকে হুমকি দিতে পারেন না যিনি প্রথমে সশস্ত্র সংগ্রাম এবং তারপর কলম্বিয়ার জনগণের শান্তির লড়াইয়ের মধ্য থেকে উঠে এসেছেন।”
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে “বাঁচাও নিজেকে” বলে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। কলম্বিয়ার পাশাপাশি মেক্সিকো এবং কিউবাকেও সতর্কবার্তা দিয়েছেন তিনি। লাতিন আমেরিকার দেশগুলির প্রসঙ্গে ট্রাম্প বলেন, “পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নিয়ে কারও প্রশ্ন শুনব না। আমরা আমাদের চারপাশে ভালো প্রতিবেশীদের চাই। আমরা স্থিতিশীলতায় বিশ্বাসী। লাতিন আমেরিকার দেশগুলিতে তেলের ভাণ্ডার রয়েছে। সেগুলি রক্ষা করা ভীষণ গুরুত্বপূর্ণ।“
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...