নিজস্ব প্রতিনিধি, গ্রিনল্যান্ড - ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার গ্রিনল্যান্ড। সেনা বাহিনীকে ‘বিশেষ’ নির্দেশ দেন ট্রাম্প। এরপর থেকেই আমেরিকা ও ইউরোপের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ শুরু। ডেনমার্ককে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার রাতে গ্রিনল্যান্ডে এসে পৌঁছেছে ইউরোপীয় সেনা। বলাই বাহুল্য, ট্রাম্পের হুঙ্কারকে থোড়াই কেয়ার ইউরোপের।
সূত্রের খবর, ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপের একাধিক দেশ। বৃহস্পতিবার থেকে গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে ফ্রান্স, জার্মানি, ব্রিট্রেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। এই প্রসঙ্গে তারা জানিয়েছে, সেনা পাঠানোর উদ্দেশ্য ইউরোপীয়দের মধ্যে ঐক্যের চিত্র তুলে ধরা। ডোনাল্ড ট্রাম্পকে বার্তা পাঠানো যে গ্রিনল্যান্ডের আমেরিকান দখলের প্রয়োজন নেই।
উল্লেখ্য, সেনাবাহিনী ১৯৫২ সালের ‘রুল অফ এনগেজমেন্ট’ অনুযায়ী, বিদেশি সেনা দেখা মাত্রই কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গুলি চালানোর নির্দেশ দিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রক। যা এখনও পর্যন্ত কার্যকর রয়েছে বলে জানিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রক। আমেরিকাকে কড়া ভাষায় ডেনমার্কের হুঁশিয়ারি, “গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনমার্কের সেনা আগে গুলি চালাবে, পরে কথা হবে।”
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড। প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনের নিয়ন্ত্রণে রয়েছে। হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “বৈদেশিক নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট এবং তাঁর টিম। প্রয়োজনে সেনাও নামানো হবে। তার দায়িত্বে থাকবেন কমান্ডার-ইন চিফ।”
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের