নিজস্ব প্রতিনিধি , লাহোর - তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান-সহ বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড। পাকিস্তানের একটি বিশেষ আদালত দুজনের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বিশেষ আদালতের বিচারক শাহরুখ আরজুমন্দ দু'জনের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, ইমরান খান ও বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারা অনুযায়ী ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও , দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় তাদের আরও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে দু’জনের ১৭ বছরের সাজা হয়েছে। এমনকি আদালত তাদের প্রত্যেককে ১ কোটি টাকা জরিমানাও করেছে।
উল্লেখ্য , ইমরান খান-সহ তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ , ২০২১ সালে সৌদি আরব সরকারের কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় উপহার নিয়ে জালিয়াতি করেন তারা। সেই সংক্রান্ত মামলাতেই এই সাজা ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের ৯ই মে প্রথমবার দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রেফতার করা হয়। সেই বছরের আগষ্ট মাসে তোষাখানা মামলায় তাকে ফের গ্রেফতার করা হয়। কিছুদিন আগে জেলের মধ্যে ইমরানকে খুনের ভুয়ো খবর ছড়িয়ে পরে। এরপরই রাষ্ট্রপুঞ্জ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছে।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন