69cf9da758940_Gallery_1775213884032
এপ্রিল ০৩, ২০২৬ বিকাল ০৬:২৯ IST

তোলাবাজির টাকা না পেয়ে হামলা! হাড়োয়ায় দাদু-নাতিকে কুপিয়ে সর্বস্বান্ত করল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তোলাবাজির টাকা না পেয়ে নাবালক  নাতি-সহ দাদুকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিষয়টি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাড়োয়া থানা এলাকায়। পরিবারের পক্ষ থেকে মোট ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর এলাকার বাসিন্দা জোহর আলী মন্ডলের একটি রঙের দোকান রয়েছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় দুষ্কৃতীদের দাপট বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত তোলা আদায় করছে একদল সমাজবিরোধী। টাকা দিতে অস্বীকার করলে মিলছে মারধর ও প্রাণনাশের হুমকি। বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে মালিকের অনুপস্থিতিতে ক্যাশ কাউন্টারে বসেছিল নাবালক নাতি জিসান। সেই সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে ঢুকে বড় অঙ্কের অর্থ দাবি করে।

দাবি মতো টাকা না পেয়ে জিসানকে এলোপাথাড়ি মারধর করা হয়। এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত করে দেওয়া হয় বলে অভিযোগ। নাতিকে বাঁচাতে দাদু জোহর এগিয়ে এলে তাকেও নির্মমভাবে প্রহার করা হয়। এরপর ক্যাশবাক্স ভেঙে লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয় ব্যবসায়ীরা গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা জিসানকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তর করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে জিসানের কাকা আব্দুল আলী মন্ডল জানান, 'দোকানটা দাদা চালায়। তিনি কাজের সূত্রে কয়েকদিন ধরে বাড়িতে নেই। দোকানের ক্যাশবাক্সে সারাদিনের লেনদেনের লক্ষাধিক টাকা ছিল। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। আমরা চাই পুলিশ দ্রুত তাদের গ্রেফতার করে কড়া শাস্তি দিক। যাতে ভবিষ্যতে কেউ এমন দুষ্কর্মের সাহস না পায়'।

আরও পড়ুন

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হত , জন্ম শংসাপত্র ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর
জুলাই ২৩, ২০২৬

দোষীদের সাসপেন্ড করা হবে বলেও হুশিয়ারি দেন শুভেন্দু

মুর্শিদাবাদ দুর্ঘটনার পর বড় সিদ্ধান্ত , বন্ধ হতে চলেছে অভিশপ্ত রেলগেট
জুলাই ২৩, ২০২৬

সাবওয়ে বানানোর প্রস্তাব রেলের

বরুণ বিশ্বাসের হত্যা মামলায় নতুন মোড় , মমতা-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জুলাই ২৩, ২০২৬

মমতা-জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের

রাহুল গান্ধী ইস্যুতে সরব কংগ্রেস , বারুইপুরে মোমবাতি মিছিল
জুলাই ২৩, ২০২৬

মিছিল চলাকালীন গণতন্ত্র সহ সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানও তোলা হয়

ব্লু - গ্রিন লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা , ২৭ জুলাই থেকে বদলাচ্ছে প্রথম ও শেষ ট্রেনের সময়
জুলাই ২৩, ২০২৬

শুধু সময় নয় , বাড়ছে ট্রেনের সংখ্যাও

দমদম পার্কে যুবকের দেহ উদ্ধার , রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
জুলাই ২৩, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়

ছেলে হয়নি , রাগে ২ মাসের কন্যা শিশুকে খুন বাবা - ঠাকুরদার
জুলাই ২৩, ২০২৬

জগদ্দলের দেবকের বড়পুকুর পাড়ে চাঞ্চল্য

ভুয়ো শংসাপত্রের হদিশ , বারাসাত পুরসভায় পুলিশ কর্তাদের বৈঠক
জুলাই ২৩, ২০২৬

পুরসভার প্রশাসকের সঙ্গে দীর্ঘ বৈঠককে ঘিরে শুরু হয়েছে জল্পনা

রাজ্যে ফের আরজিকরের ছায়া , বেসরকারি হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু
জুলাই ২৩, ২০২৬

খুনের অভিযোগ পরিবারের

ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র কাণ্ডে রাজ্যজুড়ে পুলিশের অভিযান, একাধিক পুরসভা-পঞ্চায়েতে তল্লাশি
জুলাই ২৩, ২০২৬

রাজ্যজুড়ে একাধিক পঞ্চায়েত ও পুরসভা দফতরে হানা দেয় পুলিশ

পুলিশের বড় সাফল্য , উদ্ধার ১১০০ ইয়াবা ট্যাবলেট , ধৃত এক যুবক
জুলাই ২৩, ২০২৬

নম্বর প্লেটহীন মোটরসাইকেল মাদক পাচারের অভিযোগ , তল্লাশিতে উদ্ধার ১০৯ গ্রাম ইয়াবা 

চোখের জল ছাড়া দেওয়ার কিছু নেই , মুর্শিদাবাদ রেল দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলির পাশে মুখ্যমন্ত্রী
জুলাই ২৩, ২০২৬

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা

দাবি আদায়ে পানিহাটি পুরসভায় নির্মল বন্ধু কর্মীদের গেট অবরোধ , ব্যাহত পরিষেবা
জুলাই ২৩, ২০২৬

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ

হকারদের নতুন জীবিকার পথ , অশোকনগরে বসছে বিশেষ কর্মসংস্থান হাট
জুলাই ২৩, ২০২৬

কর্মহীন হকারদের জন্য বিনামূল্যে চাকরির সুযোগ

মিলছে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা , বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ
জুলাই ২৩, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের