নিজস্ব প্রতিনিধি , হাওড়া - অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনও পর্যন্ত না পাওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন শতাধিক মহিলা। বাগনান ১ নম্বর বিডিও অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন তারা। আন্দোলনে যোগ দেন বিজেপি কর্মীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার বাগনানের বিভিন্ন এলাকা থেকে বহু মহিলা বিডিও অফিসের সামনে জড়ো হন। তাদের অভিযোগ, এখনও পর্যন্ত প্রকল্পের টাকা না পাওয়ায় সমস্যায় পড়েছেন তারা। বিক্ষোভে বিজেপির একাধিক কর্মী সমর্থককেও অংশ নিতে দেখা যায়। দীর্ঘক্ষণ ধরে চলা আন্দোলনের জেরে বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাগনান থানার পুলিশ। পরে ব্লক প্রশাসনের আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত।
প্রশাসনের আশ্বাসে আপাতত বিক্ষোভ প্রত্যাহার করলেও, দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডারের বকেয়া টাকা না পেলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
মিছিল চলাকালীন গণতন্ত্র সহ সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানও তোলা হয়
শুধু সময় নয় , বাড়ছে ট্রেনের সংখ্যাও
ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়
জগদ্দলের দেবকের বড়পুকুর পাড়ে চাঞ্চল্য
পুরসভার প্রশাসকের সঙ্গে দীর্ঘ বৈঠককে ঘিরে শুরু হয়েছে জল্পনা
খুনের অভিযোগ পরিবারের
রাজ্যজুড়ে একাধিক পঞ্চায়েত ও পুরসভা দফতরে হানা দেয় পুলিশ
নম্বর প্লেটহীন মোটরসাইকেল মাদক পাচারের অভিযোগ , তল্লাশিতে উদ্ধার ১০৯ গ্রাম ইয়াবা
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ
কর্মহীন হকারদের জন্য বিনামূল্যে চাকরির সুযোগ
টাকা ফেরতের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা
যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব বাম সংগঠনগুলি
শহরের একাধিক রাস্তা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে
বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে দিন কাটছে দিনহাটার লাউচাপড়া গ্রামের বাসিন্দাদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের