নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল সাহেবগঞ্জ থানারপুলিশ। গভীর রাতে অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রায় ১১০০ টি ইয়াবা ট্যাবলেট। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের নীলকমল ব্রিজ সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দিনহাটার ২ নম্বর ব্লকের নীল কমল ব্রিজ সংলগ্ন এলাকায় বুধবার গভীর রাতে নম্বর প্লেটহীন একটি মোটর সাইকেল দেখে সন্দেহ হয় পুলিশের। আটক করা হয় মোটরবাইকটিকে। পুলিশ আগেই গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ।
দিনহাটা ২নম্বর ব্লকের বিডিও লাহমু ওয়াই ওয়াদির উপস্থিতিতে এনডিপিএস আইনের নীতি মেনে তল্লাশি চালানো হয়। বাইক চালক মোশারফ হকের (২৬) থেকে উদ্ধার হয় দুটি জিপলক পাউচ। সেখান থেকেই বাজেয়াপ্ত করা হয় মোট ১০৯ গ্রাম ওজনের প্রায় ১১০০ টি ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি নম্বর প্লেটহীন মোটর বাইকটিও বাজেয়াপ্ত করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, 'এই অভিযানে উপস্থিতছিলেন এলাকার বিডিও লাহমু ওয়াই ওয়াদি, সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় , নয়ারহাট তদন্ত কেন্দ্রের ওসি হিমাদ্রি ঘোষ, সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। উদ্ধার হওয়া ইয়াবা গুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক পাচার চক্রের সাথে আর কারা জড়িত, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।'
মিছিল চলাকালীন গণতন্ত্র সহ সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানও তোলা হয়
শুধু সময় নয় , বাড়ছে ট্রেনের সংখ্যাও
ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়
জগদ্দলের দেবকের বড়পুকুর পাড়ে চাঞ্চল্য
পুরসভার প্রশাসকের সঙ্গে দীর্ঘ বৈঠককে ঘিরে শুরু হয়েছে জল্পনা
খুনের অভিযোগ পরিবারের
রাজ্যজুড়ে একাধিক পঞ্চায়েত ও পুরসভা দফতরে হানা দেয় পুলিশ
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ
কর্মহীন হকারদের জন্য বিনামূল্যে চাকরির সুযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়
টাকা ফেরতের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা
যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব বাম সংগঠনগুলি
শহরের একাধিক রাস্তা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে
বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে দিন কাটছে দিনহাটার লাউচাপড়া গ্রামের বাসিন্দাদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের