নিজস্ব প্রতিনিধি , ভুবনেশ্বর - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গাফিলতির প্রশ্ন তুলে আইনি পথে হেঁটেছে সেলেব মহল। শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করার পর রাতে তালসারিতে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , যীশু সেনগুপ্ত সহ প্রিয়াঙ্কা সরকার। সেখানে অভিযোগ দায়ের করেন শোকস্তব্ধ প্রিয়াঙ্কা। সঠিক বিচার চেয়ে তিনটি ধারায় অভিযোগ দায়ের করা হয়।
সূত্রের খবর , ভারতীয় ন্যায়সংহিতায় তিনটি ধারায় অভিযোগ দায়ের করেছেন প্রয়াত অভিনেতা রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা। ভারতীয় দ্বন্দবিধির ১০৬(১) অর্থাৎ অনিচ্ছাকৃত খুন , ৩(৫) অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র ও ২৪০ অর্থাৎ অপরাধ সংগঠিত হয়েছে জেনেও ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দেওয়া। পুলিশের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন সকলে। প্রায় তিন ঘন্টা মত আলোচনা চলে দুই পক্ষের। ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দাস খুব শীঘ্রই তদন্ত প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য , শনিবার রাত এগারোটা নাগাদ তালসারি কোস্টাল থানায় পৌঁছান। শনিবার বিকেলে জাস্টিস ফর রাহুল স্লোগান তুলে প্রতিবাদে নামে টলিউডের সিংহভাগ তারকারা। যদিও প্রিয়াঙ্কা ছিলেন না সেই মিছিলে। শনিবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস-সহ আরও অনেকেই।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের