নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিনিযুক্ত বা নরম পানীয় বাজারে ছেয়ে গেছে। দোকানে দোকানে এই পানীয় পাওয়া যায়। তৃষ্ণা মেটাতে আবার নানারকম খাবারের সঙ্গেও খাওয়া হয় এই পানীয়। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে অনেকে আবার ডায়েট পানীয় পান করেন। বিকল্প হিসেবে ‘চিনি’ ছাড়া নরম পানীয় তৈরি করে বিভিন্ন কোম্পানি। অনেকেই সেই পানীয়ের গায়ে ‘ডায়েট’ লেখা দেখে ভাবে স্বাস্থ্যকর। তবে এই ভুল আর করবেন না। অজান্তেই শরীরের ক্ষতি ডেকে আনছেন আপনি।
সাম্প্রতিক একটি গবেষণায় জানা গিয়েছে, ডায়েট পানীয়গুলিও পুরোপুরি সুরক্ষিত নয়। সম্প্রতি ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর জার্নালে এই প্রসঙ্গে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, বিভিন্ন ডায়েট পানীয়ে যে কৃত্রিম চিনি ব্যবহার করা হয়, তা ক্ষতিকারক। স্ট্রোক ও অ্যালঝাইমার্সের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে এই পানীয়ের ফলে।
গবেষকেরা জানিয়েছেন, ডায়েট সোডা জাতীয় পানীয়ের কৃত্রিম চিনি পেটের স্বাস্থ্যকর ব্যাক্টেরিয়ার ক্ষতি করতে পারে। এই গবেষণার ক্ষেত্রে ৪৫ বছর বা তার বেশি বয়সি ২ হাজার ৮০০ জন ব্যক্তির উপরে পরীক্ষা করা হয়। যারা দিনে একবার হলেও এই পানীয় পান করেন তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
এক নজরে জেনে নিন কি কি ক্ষতি হতে পারে ডায়েট পানীয়ের ফলে -
এই ধরনের পানীয় অতিরিক্ত মাত্রায় পান করলে স্থূলত্বের সমস্যা প্রায় ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দিনে এক বার এই ধরনের পানীয় পান করলে হার্টের অসুখের আশঙ্কা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দিনে এক বার এই ধরনের পানীয় গ্রহণে টাইপ ২ ডায়াবিটিসের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। কৃত্রিম চিনির মধ্যে উপস্থিত ফসফোরিক অ্যাসিড হাড় এবং কিডনির ক্ষতি করতে পারে।
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা
ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের