নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ ১২ ই অগস্ট ২০২৬, বুধবার। আজকের দিনটি সূর্যগ্রহণের কারণে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষ মতে, এই বিশেষ দিনের প্রভাব রাশি ভেদে আলাদা হতে পারে। অর্থ, কর্মক্ষেত্র, প্রেম, পরিবার আর স্বাস্থ্য সব দিক মিলিয়ে মেষ থেকে মীনের দিন কেমন কাটবে, দেখে নিন একনজরে।
মেষ রাশি - আজ আর্থিক দিকটি বেশ ভাল থাকতে পারে। কাজের ক্ষেত্রে নতুন কোনও সুযোগ সামনে এলে সেটি কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যস্ততার মধ্যে নিজের শরীরের যত্ন নেওয়া জরুরি, বিশেষ করে ত্বকের বিষয়ে সচেতন থাকুন। ব্যক্তিগত জীবন আর কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলে দিনটি আরও ভাল কাটবে।
বৃষ রাশি - আজ এই জাতক জাতিকাদের কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে। একসঙ্গে অনেক দায়িত্ব এসে গেলে অযথা চিন্তা না করে ধীরে ধীরে প্রতিটি কাজ শেষ করুন। দীর্ঘ সময় কাজ করার মাঝে বিশ্রাম নেওয়া দরকার, এতে মন আর শরীর দুটিই ভালো থাকবে। পরিবারের মানুষ বা কাছের বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটালে মানসিক চাপ অনেকটাই কমতে পারে।
মিথুন - আজ শরীরের প্রতি বাড়তি নজর দেওয়া দরকার। সারাদিন পর্যাপ্ত জল পান করুন আর খুব বেশি পরিশ্রম হলে মাঝে বিশ্রাম নিন। দূরে থাকা সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও সুন্দর করতে নতুনভাবে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। নিজের পছন্দ, ইচ্ছা আর মানসিক শান্তিকেও গুরুত্ব দিন, কারণ নিজের প্রতি যত্নশীল থাকা আজ খুব প্রয়োজন।
কর্কট রাশি - এই জাতক জাতিকাদের প্রেমের জীবনে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে কোনও ভুল বোঝাবুঝি তৈরি হলে তর্ক না করে শান্তভাবে কথা বলুন। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হতে পারে, তাই প্রয়োজনীয় খরচ নিয়ে স্বস্তি থাকবে। পরিবারের পাশাপাশি সন্তানের শরীর কেমন আছে সেদিকেও আজ বিশেষ নজর রাখা দরকার।
সিংহ রাশি - আজ এই জাতক জাতিকাদের আর্থিক বিষয়ে বেশ সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনও খরচ সামনে আসতে পারে, তাই প্রয়োজন ছাড়া টাকা খরচ না করাই ভালো। কর্মক্ষেত্রে দায়িত্ব বেশি থাকায় মানসিক চাপ তৈরি হতে পারে। তাই সব কাজ একসঙ্গে করার চেষ্টা করবেন না। গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালভাবে বিচার করে নিন।
কন্যা রাশি - আজ আর্থিক পরিস্থিতি বেশ স্বস্তিদায়ক থাকতে পারে। কাজের ক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে ভালো ফল করার সুযোগ রয়েছে, ফলে সারাদিন মন ভাল থাকার সম্ভাবনা আছে। অবিবাহিতদের প্রেমের ক্ষেত্রে নতুন কোনও সম্ভাবনা তৈরি হতে পারে। পছন্দের মানুষের সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ এলে সময়টি উপভোগ করুন।
তুলা রাশি - আজ এই জাতক জাতিকাদের সামনে কিছু কঠিন পরিস্থিতি এলেও আত্মবিশ্বাস হারালে চলবে না। নিজের ক্ষমতার উপর ভরসা রেখে একে একে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা তৈরি হলে সঙ্গীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। আর্থিক দিক থেকে আজ পরিস্থিতি মোটামুটি স্থির থাকবে বলে মনে করা হচ্ছে।
বৃশ্চিক রাশি - আজ প্রেমের ক্ষেত্রে আবেগের চেয়ে বাস্তব চিন্তাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। নতুন সম্পর্কে যাওয়ার আগে সেই সম্পর্ক ভবিষ্যতে কতটা ভালো হতে পারে তা ভেবে দেখুন। পরিবারের কোনও সদস্যের আর্থিক প্রয়োজন দেখা দিলে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে হতে পারে। শরীর ভাল রাখতে খাবারের বিষয়ে সচেতন থাকুন আর নিয়ম মেনে খাওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি - আজ এই জাতক জাতিকাদের প্রতিটি কাজ কিছুটা ভেবেচিন্তে করা ভাল। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় আলোচনা বা অফিসের রাজনীতিতে জড়িয়ে পড়লে সমস্যা বাড়তে পারে। তাই নিজের কাজেই মন দিন। শরীর ভাল রাখতে পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিন। কোনও বিষয় নিয়ে বেশি চিন্তা না করে ইতিবাচক থাকার চেষ্টা করলে মানসিক চাপ কমবে।
মকর রাশি - আজ খাবারের বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। বাইরের ভাজাভুজি বা অস্বাস্থ্যকর খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। কাজের প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। ফলে দিনের ব্যস্ততা কিছুটা বাড়বে। এই ব্যস্ততার মাঝে মানসিক চাপ তৈরি হলে নিজের পছন্দের কাজ, গান শোনা কিংবা কোনও শখের জন্য কিছুটা সময় বের করে নিন।
কুম্ভ রাশি - আজ এই জাতক জাতিকাদের প্রেমের দিকটি বেশ ভাল থাকতে পারে। সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর পরিকল্পনা করলে সম্পর্ক আরও সুন্দর হবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে পারে আর কিছুটা মানসিক চাপও তৈরি হতে পারে। অফিসের কোনও রকম সমস্যা বা ব্যক্তিগত বিরোধে না জড়িয়ে নিজের দায়িত্বের দিকে মন দেওয়া আজ সবচেয়ে ভাল সিদ্ধান্ত হতে পারে।
মীন রাশি - আজ এই জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা ভবিষ্যতে উন্নতি বা পদোন্নতির পথ তৈরি করতে পারে। নতুন দায়িত্ব পেলে আত্মবিশ্বাসের সঙ্গে তা সামলানোর চেষ্টা করুন, তবে অতিরিক্ত চাপ নেবেন না। শরীরের দিকে নজর রাখুন, বিশেষ করে বাইরের খাবার কম খেয়ে হালকা আর স্বাস্থ্যকর খাবার খাওয়াই আজ ভালো হবে।
সাফল্য আর অর্থলাভে বদলাতে পারে ভাগ্য
মেষ থেকে মীনের দিন কেমন কাটবে দেখে নিন
রবিবার কেমন কাটবে আপনার দিন দেখে নিন
মেষ থেকে মীনের দিনভর কেমন কাটবে দেখে নিন
সমস্ত রাশির দিন কেমন যাবে দেখে নিন
আজ কিছু রাশি পেতে পারে বিশেষ সুবিধা
মেষ থেকে মীন জেনে নিন বুধবারের দিনটি কেমন কাটবে
মঙ্গলবারে মেষ থেকে মীন জানুন আজকের রাশিফল
মেষ থেকে মীন দিনের গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের