6a77776023463_22-july-2026-ajker-rashifal-bengali-daily-horoscope-2026-07-21-20-09-19
আগস্ট ০৯, ২০২৬ রাত ১২:৪৬ IST

রবির প্রকোপে কার জীবনে আসতে পারে সুখবর , কোন রাশিকে থাকতে হবে সতর্ক

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ ৯ ই অগস্ট, রবিবার। আজকের দিনে কারও সামনে আসতে পারে নতুন কাজের সুযোগ। আবার কারও ক্ষেত্রে অর্থ নিয়ে স্বস্তি ফিরতে পারে। তবে সব রাশির জন্য দিনটি একরকম নাও হতে পারে। কারও জন্য দিনটি বেশ ভালো হলেও কিছু রাশিকে আজ একটু বেশি সতর্ক থাকতে হবে।

মেষ রাশি - আজ কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন।নিজের কাজ ঠিকভাবে শেষ করতে পারলে প্রশংসা মিলতে পারে। টাকা পয়সার ক্ষেত্রে আজ কিছুটা স্বস্তি আসতে পারে, তবে প্রয়োজনের বাইরে খরচ না করাই ভাল।পরিবারের কারও সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সুযোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে, মনও বেশ ফুরফুরে থাকবে।

বৃষ রাশি - আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো ভাবে শুরু হতে পারে। কাজের ক্ষেত্রে আটকে থাকা কোনও বিষয় আজ এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনও যোগাযোগ থেকে লাভ পেতে পারেন।পরিবারের প্রয়োজনীয় কাজে কিছু টাকা খরচ হলেও তা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলে মন আরও ভাল হয়ে উঠবে।

মিথুন রাশি - আজ নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাস বাড়তে পারে।কর্মক্ষেত্রে আপনার কোনও পরিকল্পনা অন্যদের নজর কাড়তে পারে। আর্থিক দিক থেকেও দিনটি মোটের উপর ভাল যাবে। কোনও পুরনো পাওনা টাকা হাতে আসতে পারে। বন্ধু বা পরিচিত কারও কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনও খবর পেতে পারেন। তবে রাগের মাথায় কাউকে কিছু বলে ফেলার আগে একটু ভেবে কথা বলুন।

কর্কট রাশি - আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে।একসঙ্গে অনেক কাজ হাতে না নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলে সমস্যা কম হবে। অর্থের ক্ষেত্রে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো। বাড়ির কারও সাহায্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সহজে মিটে যেতে পারে।নিজের জন্য কিছুটা সময় রাখুন, এতে মানসিক চাপ অনেকটাই কমবে।

সিংহ রাশি - আজকের দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। ব্যবসায় নতুন কোনও কাজ বা যোগাযোগ ভবিষ্যতে ভাল ফল দিতে পারে। পরিবারের কোনও সদস্যের সাফল্যে আপনি আনন্দিত হবেন। প্রেমের সম্পর্কেও ভালো সময় কাটবে। সঙ্গীর কাছ থেকে বিশেষ কিছু পেতে পারেন।

কন্যা রাশি - আজকে পরিবারকে নিয়ে আনন্দে কাটানোর সুযোগ রয়েছে। কাছের মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনা হতে পারে। আর্থিক দিক থেকে আজ ভাল খবর আসতে পারে বা পুরনো কোনও টাকা ফেরত পেতে পারেন।কাজের ক্ষেত্রে আজ খুব বেশি চাপ নেবেন না, ধীরে কাজ করলেও ভালো ফল পাবেন। নিজের পছন্দের কোনও কাজে সময় দিলে মন অনেকটা ভালো হয়ে যাবে।

তুলা রাশি - আজ কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ আপনার সামনে আসতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে সব দিক দেখে নিন। টাকা পয়সার ক্ষেত্রে দিনটি মোটামুটি থাকবে। তাই বড় কোনও ঝুঁকি না নেওয়াই ভাল। বন্ধু বা পরিচিত কারও সাহায্যে পুরনো একটি সমস্যা মিটে যেতে পারে। দাম্পত্য জীবনে ভাল সময় কাটবে, কাছের মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।

বৃশ্চিক রাশি - আজ নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন। পরিশ্রমের ফল ধীরে ধীরে হাতে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। যা ভবিষ্যতে আরও ভাল সুযোগ এনে দিতে পারে। আজ কাউকে টাকা ধার দেওয়ার আগে বিষয়টি ভালভাবে ভেবে দেখুন।পরিবারের সঙ্গে সময় কাটালে সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর হবে।

ধনু রাশি - আজ আপনার সামাজিক যোগাযোগ বাড়তে পারে। পরিচিত কোনও ব্যক্তির মাধ্যমে নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আজ কোনও ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।আর্থিক দিক থেকেও দিনটি ভাল কাটতে পারে। তবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে কোথাও বেরিয়ে গেলে দিনটি আরও আনন্দের হয়ে উঠতে পারে।

মকর রাশি - আজ পুরনো কোনও সমস্যা ধীরে ধীরে মিটে যাওয়ার সুযোগ রয়েছে।কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করলে ভাল ফল পাবেন। টাকা পয়সার ক্ষেত্রে আজ একটু হিসাব করে চলা দরকার। অপ্রয়োজনীয় খরচ কমাতে পারলে ভবিষ্যতে সুবিধা হবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হতে পারে। নিজের মন ভাল রাখতে আজ কিছুটা সময় নিজের পছন্দের কাজে দিন।

কুম্ভ রাশি - আজ নতুন কিছু করার ইচ্ছে বাড়তে পারে। কাজের ক্ষেত্রে নতুন পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের সুযোগও আসতে পারে। সহকর্মী বা বন্ধুর সাহায্যে কোনও কঠিন কাজ সহজ হয়ে যেতে পারে। ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুটা সময় নিয়ে ভাবা ভাল। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য দিনটি আনন্দের হতে পারে। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে।

মীন রাশি - রবিবার কাজের চাপ থাকলেও সবকিছু ধীরে ধীরে সামলে নিতে পারবেন। নিজের উপর বেশি চাপ না দিয়ে একে একে কাজ করুন। আর্থিক ক্ষেত্রে নতুন কোনও সুযোগ সামনে আসতে পারে, যা ভবিষ্যতে উপকার দেবে। পরিবারের কোনও সদস্যের ভালো খবরে আজ আপনার মন আনন্দে ভরে উঠতে পারে।শরীরের পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিন। তাহলে দিনটি আরও সুন্দর কাটবে।

আরও পড়ুন

বৃহস্পতিবার ভাগ্য খুলবে কোন রাশির ! ১৩ ই অগস্টের রাশিফলে মিলবে বিশেষ ইঙ্গিত
আগস্ট ১৩, ২০২৬

আজকের দিনে সব দিকেই মিলবে নতুন ইঙ্গিত

সূর্যগ্রহণের দিনে সমস্ত রাশির ভাগ্যে নতুন ইঙ্গিত ! মেষ থেকে মীনের কার দিন কেমন কাটবে জানুন
আগস্ট ১২, ২০২৬

সূর্যগ্রহণে আজ কোন রাশির ভাগ্যে কী আছে

মঙ্গলবার হনুমানজির কৃপায় বদলাবে ভাগ্য ! ১১ ই অগস্ট কোন রাশির জীবনে আসছে সুখবর
আগস্ট ১১, ২০২৬

সাফল্য আর অর্থলাভে বদলাতে পারে ভাগ্য

শ্রাবণের শেষ সোমবারে মিলবে নতুন সুযোগ ! জানুন কোন রাশির দিন কেমন কাটবে
আগস্ট ১০, ২০২৬

মেষ থেকে মীনের দিন কেমন কাটবে দেখে নিন

নতুন দিনের নতুন ইঙ্গিত ! শনিবারের রাশিফলে জেনে নিন আপনার ভাগ্য
আগস্ট ০৮, ২০২৬

মেষ থেকে মীনের দিনভর কেমন কাটবে দেখে নিন

শুক্রবার কেমন কাটবে দিন , মেষ থেকে মীন রাশির ভাগ্যে কী আছে জেনে নিন,
আগস্ট ০৭, ২০২৬

সমস্ত রাশির দিন কেমন যাবে দেখে নিন

লক্ষ্মীবারে একাধিক রাশির ভাগ্য বদলের ইঙ্গিত , কার জীবনে আসছে নতুন সুযোগ
আগস্ট ০৬, ২০২৬

আজ কিছু রাশি পেতে পারে বিশেষ সুবিধা

৫ ই অগস্ট কার ভাগ্যে সাফল্যের যোগ , কোন রাশির জীবনে আসবে নতুন মোড়
আগস্ট ০৫, ২০২৬

মেষ থেকে মীন জেনে নিন বুধবারের দিনটি কেমন কাটবে

হনুমানজির কৃপায় ভাগ্যের দরজা খুলবে কোন রাশির ! জেনে নিন আজকের দিনটি কেমন কাটবে
আগস্ট ০৪, ২০২৬

মঙ্গলবারে মেষ থেকে মীন জানুন আজকের রাশিফল

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের