নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস আন্দোলনে ২৬ দিনের অনশন শেষ করেছেন সোনম ওয়াংচুক। কিন্তু আন্দোলনের উত্তাপ এখনও কমেনি। সোনমের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ককরোচ জনতা পার্টি। তবুও নিজেদের অবস্থান থেকে একচুলও সরছে না তারা। আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা। এখন নজর কেন্দ্রের পরবর্তী পদক্ষেপে।
নিট প্রশ্নফাঁসের জবাবদিহি চেয়ে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। তাদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবিতেই গত ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে চলছে বিক্ষোভ। আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি আমরণ অনশন শুরু করেন। পরে ককরোচ জনতা পার্টির ডাকে লক্ষাধিক পড়ুয়া পথে নামে। সংসদ ভবন অভিযানেরও ডাক দেওয়া হয়। সেই কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। দিল্লি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ।
এমনকি কাঁদানে গ্যাসও ছোড়া হয়। মহিলা আন্দোলনকারীদের ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগও সামনে আসে। টানা ২৬ দিনের অনশনের পর বৃহস্পতিবার গভীর রাতে অনশন ভাঙেন সোনম। তখন তিনি দিল্লির মেদান্তা হাসপাতালে ভর্তি ছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নিজে তাঁকে খাবার খাইয়ে অনশন ভাঙান। পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও। কেন্দ্রের দেওয়া একাধিক লিখিত আশ্বাসের পরই এই সিদ্ধান্ত নেন সোনম। সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ককরোচ জনতা পার্টি। তবে সংগঠন স্পষ্ট জানিয়েছে, অনশন শেষ হলেও আন্দোলনের ইতি ঘটছে না।
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, 'সোনম স্যর অনশন ভেঙেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত স্বস্তির খবর। নিজের জীবন বাজি রেখে তিনি গোটা দেশের চেতনাকে জাগিয়ে তুলেছিলেন। দেশের জন্য তাঁর জীবন অত্যন্ত মূল্যবান'। এরপরই তিনি স্পষ্ট বার্তা দেন, 'ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেওয়া পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আমাদের দাবিতে কোনও বদল হয়নি। আমরা আগের অবস্থানেই রয়েছি'।
জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার পর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে। সেখানে সরকারের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। সেই বৈঠকে সমাধানের কোনও পথ বের হয় কি না, সেদিকেই নজর। তারপর কেন্দ্রের সঙ্গে কোনও বোঝাপড়া হবে, নাকি আন্দোলন আরও তীব্র হবে- উত্তর মিলবে বৈঠকের পরই।
চিত্রকূটে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ
হিমাচলের চম্বায় ভয়াবহ দুর্ঘটনা, বিশাল পাথরের নীচে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি
নিট ইস্যুতে সরকারের আলোচনার প্রস্তাবেও রাজি নয় বিরোধীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই অনড় কংগ্রেস
দিল্লির কূটনৈতিক তৎপরতায় কমল প্রস্তাবিত করের হার, তবুও নতুন মার্কিন সিদ্ধান্ত ঘিরে বাড়ছে উদ্বেগ
যন্তর মন্তরের আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ একাধিক প্রতিষ্ঠানের, সেই সিদ্ধান্ত ঘিরে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধী
জেল, মোটা জরিমানা ও পরীক্ষা পরিচালনাকারী সংস্থার বিরুদ্ধেও কড়া ব্যবস্থার ইঙ্গিত
দীর্ঘ আলোচনার পর লিখিত প্রতিশ্রুতি মিলতেই অনশন ভাঙলেন সমাজকর্মী
নাড্ডার হাতে জল পান করে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
শুক্রবার এই বিষয়ে মন্ত্রীসভায় আলোচনা হবে বলে জানান মোদি
নিরাপত্তার কারণে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সিজেপি-র
আন্দোলনের আবহে প্রথমবার সরাসরি প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর, নতুন আশ্বাস ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও শিক্ষামহলে জোর আলোচনা
প্রশ্নফাঁস আন্দোলনের আবহে বড় পদক্ষেপ! ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভ করলেন ধর্মেন্দ্র প্রধানের মেয়ে
ছাত্র আন্দোলনে কংগ্রেসের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন, দলীয় রাজনীতি থেকে আন্দোলনকে দূরে রাখার বার্তা গীতাঞ্জলি অঙ্গমোর
রাহুলের ধরনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, আন্দোলনের পাশে থাকলেও ভবিষ্যৎ কৌশল নিয়ে ভাবনায় বিরোধী দলগুলি
তিস্তা স্টেজ-৬ প্রকল্পে ভয়াবহ দুর্ঘটনা, দিনরাত উদ্ধার অভিযান, এখনও বহুজনের সন্ধান মেলেনি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের