6a630053e47b9_Gallery_1784872422338
জুলাই ২৪, ২০২৬ দুপুর ১১:৩৬ IST

২৬ দিনের অনশনের ইতি টানলেন সোনম! সামনে এল কেন্দ্রের দেওয়া আশ্বাসের খুঁটিনাটি

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস ইস্যুতে টানা ২৬ দিনের আমরণ অনশনের ইতি টানলেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। কেন্দ্রের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিত আশ্বাস মেলার পরই তিনি এই সিদ্ধান্ত নেন। তাঁর এই পদক্ষেপের পর আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রের পরবর্তী ভূমিকা কী হবে, তা নিয়েও চলছে জল্পনা।

নিট প্রশ্নফাঁসের ঘটনার জবাবদিহি চেয়ে আন্দোলনে নেমেছিলেন সোনম। দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের দাবিও তোলেন তিনি। সেই দাবিতে গত ২৬ জুন দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেন। প্রথম থেকেই তাঁর পাশে ছিল ককরোচ জনতা পার্টি। সময়ের সঙ্গে আন্দোলন আরও বড় আকার নেয়। রাজধানীতে তৈরি হয় তীব্র চাপ। টানা ২৬ দিনের অনশনে সোনমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। প্রথমে তাঁকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসা নিতে রাজি হননি তিনি। হাসপাতাল থেকেও অনশন চালিয়ে যান।

পরে আদালতের নির্দেশে তাঁকে দিল্লির মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে পৌঁছন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তাঁর হাত থেকেই অনশন ভাঙেন সোনম। সেই সময় পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও। শুক্রবার সকালে হাসপাতাল থেকেই ভিডিও বার্তা প্রকাশ করেন সোনম। সেখানে তিনি জানান, নিট প্রশ্নফাঁসের বিষয়টি সংসদে আলোচনা করা হবে। সেই আশ্বাস কেন্দ্র লিখিতভাবে দিয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধেও কোনও মামলা করা হবে না। সংসদ ভবন অভিযানে শামিল হওয়া প্রতিবাদীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, প্রশ্নফাঁসের জেরে যেসব পড়ুয়া আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করবে কেন্দ্র। সেই আশ্বাসও লিখিতভাবে দেওয়া হয়েছে। সোনম জানান, এই প্রতিশ্রুতি সহজে মেলেনি। গত দু'দিন ধরে কেন্দ্রের সঙ্গে দীর্ঘ দর কষাকষি হয়েছে। একাধিক দফায় আলোচনা চলে। শেষ পর্যন্ত লিখিত নিশ্চয়তা পাওয়ার পরই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

অনশন ভাঙার খবর সামনে আসতেই প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'সোনমজিকে অনুরোধ জানাই, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন। দ্রুত দৈনন্দিন জীবনে ফিরুন। তাঁর স্বাভাবিক ওজন ফিরে আসুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সোনমজি যেন সুস্থ থাকেন'।

অন্যদিকে ককরোচ জনতা পার্টিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলের বক্তব্য, 'সোনম স্যার অনশন ভেঙেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত স্বস্তির খবর। নিজের জীবন বাজি রেখে তিনি গোটা দেশের চেতনাকে জাগিয়ে তুলেছিলেন। দেশের জন্য তাঁর জীবন অত্যন্ত মূল্যবান'। এখন নজর কেন্দ্রের প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয়। সংসদে এই ইস্যুতে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেও তাকিয়ে আন্দোলনকারী, শিক্ষামহল ও রাজনৈতিক মহল।

আরও পড়ুন

ভারতে হতে চলেছে প্রথম AI বিশ্ববিদ্যালয়! বড় ঘোষণা সরকারের
জুলাই ২৪, ২০২৬

বেঙ্গালুরুতে গড়ে উঠবে দেশের প্রথম AI বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন পরিকল্পনা রাজ্যের

৭০ বছরের বৃদ্ধাকে বাড়িতে ঢুকে গণধর্ষণ! মায়ের আর্তনাদে ছুটে এল ছেলে
জুলাই ২৪, ২০২৬

মায়ের আর্তনাদ শুনে ছুটে এলেন ছেলে, অভিযোগের ৩০ মিনিটের মধ্যেই ধরা পড়ল দুই প্রতিবেশী

ঘুরতে গিয়ে গিয়েই দুঃস্বপ্ন! বনকর্মীর পরিচয়ে প্রেমিকের সামনেই নিট পড়ুয়াকে গণধর্ষণ করল ৩ যুবক
জুলাই ২৪, ২০২৬

চিত্রকূটে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ

বর্ষাতেই ভয়ংকর বিপর্যয়! পাহাড়ধসে মৃত্যু হলো এক গাড়িতে থাকা ১৩ জনের
জুলাই ২৪, ২০২৬

হিমাচলের চম্বায় ভয়াবহ দুর্ঘটনা, বিশাল পাথরের নীচে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি

ধর্মেন্দ্রর ইস্তফা ছাড়া আলোচনা নয়! অনড় রাহুল, অচল লোকসভা
জুলাই ২৪, ২০২৬

নিট ইস্যুতে সরকারের আলোচনার প্রস্তাবেও রাজি নয় বিরোধীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই অনড় কংগ্রেস

ভারতের উপর ফের শুল্কের কোপ আমেরিকার! কর কমলেও বাড়ল নতুন আশঙ্কা
জুলাই ২৪, ২০২৬

দিল্লির কূটনৈতিক তৎপরতায় কমল প্রস্তাবিত করের হার, তবুও নতুন মার্কিন সিদ্ধান্ত ঘিরে বাড়ছে উদ্বেগ

বিক্ষোভে গেলেই শাস্তির হুঁশিয়ারি একাধিক বিশ্ববিদ্যালয়ের! ফুঁসে উঠলেন রাহুল
জুলাই ২৪, ২০২৬

যন্তর মন্তরের আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ একাধিক প্রতিষ্ঠানের, সেই সিদ্ধান্ত ঘিরে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধী

প্রশ্ন ফাঁসে এবার কড়া শাস্তি! বড় সিদ্ধান্তের পথে মোদি সরকার
জুলাই ২৪, ২০২৬

জেল, মোটা জরিমানা ও পরীক্ষা পরিচালনাকারী সংস্থার বিরুদ্ধেও কড়া ব্যবস্থার ইঙ্গিত

সোনমের অনশন শেষ! তবু পিছু হটছে না ককরোচরা, নেপথ্যে বড় কারণ
জুলাই ২৪, ২০২৬

সোনমের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির

২৬ দিনের লড়াইয়ের ইতি, মোদির বার্তার পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
জুলাই ২৪, ২০২৬

নাড্ডার হাতে জল পান করে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বরদাস্ত নয় , নিট প্রশ্নফাঁসে মধ্যরাতে কড়া বার্তা মোদির
জুলাই ২৪, ২০২৬

শুক্রবার এই বিষয়ে মন্ত্রীসভায় আলোচনা হবে বলে জানান মোদি

ধর্মেন্দ্রর ইস্তফা না হলে আন্দোলন চলবেই! যন্তর মন্তরে বাড়ছে ভিড়, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
জুলাই ২৩, ২০২৬

নিরাপত্তার কারণে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সিজেপি-র

যুবসমাজ আগে! নিট আন্দোলনের আবহে বড় প্রতিশ্রুতি মোদির
জুলাই ২৩, ২০২৬

আন্দোলনের আবহে প্রথমবার সরাসরি প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর, নতুন আশ্বাস ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও শিক্ষামহলে জোর আলোচনা

বাবার ইস্তফার দাবির মাঝেই বড় সিদ্ধান্ত! চর্চার কেন্দ্রে ধর্মেন্দ্র প্রধানের মেয়ে
জুলাই ২৩, ২০২৬

প্রশ্নফাঁস আন্দোলনের আবহে বড় পদক্ষেপ! ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভ করলেন ধর্মেন্দ্র প্রধানের মেয়ে

রাজনৈতিক ফায়দা তুলতেই ধর্না! রাহুলদের তুলোধোনা ওয়াংচুকের স্ত্রী
জুলাই ২৩, ২০২৬

ছাত্র আন্দোলনে কংগ্রেসের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন, দলীয় রাজনীতি থেকে আন্দোলনকে দূরে রাখার বার্তা গীতাঞ্জলি অঙ্গমোর

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের