6a631a8b317a0_Gallery_1784879653997
জুলাই ২৪, ২০২৬ দুপুর ০১:২৭ IST

প্রশ্ন ফাঁসে এবার কড়া শাস্তি! বড় সিদ্ধান্তের পথে মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস বিতর্কে আন্দোলনের আবহ এখনও অব্যাহত। এর মধ্যেই প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর অবস্থান নেওয়ার পথে কেন্দ্র। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বার্তার পর নতুন পদক্ষেপ ঘিরে রাজনৈতিক ও শিক্ষামহলে চর্চা তুঙ্গে। সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর সবার।

বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান, তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে কাউকে রেয়াত করা হবে না। প্রশ্নপত্র ফাঁসকে অত্যন্ত গুরুতর অপরাধ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, এই ঘটনা লক্ষ লক্ষ পড়ুয়া ও তাঁদের পরিবারের কাছে গভীর উদ্বেগের কারণ। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত আড়াই মাসে একাধিক আইনি পদক্ষেপ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেলেও পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সেটাই এখন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব বলে দাবি করেন তিনি। এর আগেই প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করা হয়েছিল। এবার জানা গেছে, পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪-এ বড় সংশোধনের প্রস্তুতি চলছে। নতুন প্রস্তাবে প্রশ্নফাঁসে দোষী সাব্যস্ত ব্যক্তিদের ৩-৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। পাশাপাশি সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থাও থাকতে পারে।

এছাড়াও কোনও সংস্থা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থেকে দোষী প্রমাণিত হলে আরও কড়া শাস্তির মুখে পড়তে হবে। তাদের জন্য ৫-১০ বছরের কারাদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। সেই সঙ্গে সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানার বিধানও থাকতে পারে। শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। সেখানে অনুমোদন মিললে তা সংসদে পেশ করা হবে।

এদিকে শুক্রবার দুপুর ১২টার পর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্দোলনকারীদের দাবি ছিল, কোনও মন্ত্রীর বাড়ি বা দফতরে নয়। আলোচনা হোক নিরপেক্ষ জায়গায়। সেই দাবি মেনেই কনস্টিটিউশন ক্লাবে বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত থাকতে পারেন। যোগ দিতে পারেন মন্ত্রী জিতেন্দ্র সিংও। তবে প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে কবে আলোচনা হবে, তা এখনও স্পষ্ট হয়নি। সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আন্দোলনকারীরাও।

আরও পড়ুন

ঘুরতে গিয়ে গিয়েই দুঃস্বপ্ন! বনকর্মীর পরিচয়ে প্রেমিকের সামনেই নিট পড়ুয়াকে গণধর্ষণ করল ৩ যুবক
জুলাই ২৪, ২০২৬

চিত্রকূটে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ

বর্ষাতেই ভয়ংকর বিপর্যয়! পাহাড়ধসে মৃত্যু হলো এক গাড়িতে থাকা ১৩ জনের
জুলাই ২৪, ২০২৬

হিমাচলের চম্বায় ভয়াবহ দুর্ঘটনা, বিশাল পাথরের নীচে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি

ধর্মেন্দ্রর ইস্তফা ছাড়া আলোচনা নয়! অনড় রাহুল, অচল লোকসভা
জুলাই ২৪, ২০২৬

নিট ইস্যুতে সরকারের আলোচনার প্রস্তাবেও রাজি নয় বিরোধীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই অনড় কংগ্রেস

ভারতের উপর ফের শুল্কের কোপ আমেরিকার! কর কমলেও বাড়ল নতুন আশঙ্কা
জুলাই ২৪, ২০২৬

দিল্লির কূটনৈতিক তৎপরতায় কমল প্রস্তাবিত করের হার, তবুও নতুন মার্কিন সিদ্ধান্ত ঘিরে বাড়ছে উদ্বেগ

বিক্ষোভে গেলেই শাস্তির হুঁশিয়ারি একাধিক বিশ্ববিদ্যালয়ের! ফুঁসে উঠলেন রাহুল
জুলাই ২৪, ২০২৬

যন্তর মন্তরের আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ একাধিক প্রতিষ্ঠানের, সেই সিদ্ধান্ত ঘিরে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধী

সোনমের অনশন শেষ! তবু পিছু হটছে না ককরোচরা, নেপথ্যে বড় কারণ
জুলাই ২৪, ২০২৬

সোনমের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির

২৬ দিনের অনশনের ইতি টানলেন সোনম! সামনে এল কেন্দ্রের দেওয়া আশ্বাসের খুঁটিনাটি
জুলাই ২৪, ২০২৬

দীর্ঘ আলোচনার পর লিখিত প্রতিশ্রুতি মিলতেই অনশন ভাঙলেন সমাজকর্মী

২৬ দিনের লড়াইয়ের ইতি, মোদির বার্তার পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
জুলাই ২৪, ২০২৬

নাড্ডার হাতে জল পান করে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বরদাস্ত নয় , নিট প্রশ্নফাঁসে মধ্যরাতে কড়া বার্তা মোদির
জুলাই ২৪, ২০২৬

শুক্রবার এই বিষয়ে মন্ত্রীসভায় আলোচনা হবে বলে জানান মোদি

ধর্মেন্দ্রর ইস্তফা না হলে আন্দোলন চলবেই! যন্তর মন্তরে বাড়ছে ভিড়, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
জুলাই ২৩, ২০২৬

নিরাপত্তার কারণে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সিজেপি-র

যুবসমাজ আগে! নিট আন্দোলনের আবহে বড় প্রতিশ্রুতি মোদির
জুলাই ২৩, ২০২৬

আন্দোলনের আবহে প্রথমবার সরাসরি প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর, নতুন আশ্বাস ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও শিক্ষামহলে জোর আলোচনা

বাবার ইস্তফার দাবির মাঝেই বড় সিদ্ধান্ত! চর্চার কেন্দ্রে ধর্মেন্দ্র প্রধানের মেয়ে
জুলাই ২৩, ২০২৬

প্রশ্নফাঁস আন্দোলনের আবহে বড় পদক্ষেপ! ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভ করলেন ধর্মেন্দ্র প্রধানের মেয়ে

রাজনৈতিক ফায়দা তুলতেই ধর্না! রাহুলদের তুলোধোনা ওয়াংচুকের স্ত্রী
জুলাই ২৩, ২০২৬

ছাত্র আন্দোলনে কংগ্রেসের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন, দলীয় রাজনীতি থেকে আন্দোলনকে দূরে রাখার বার্তা গীতাঞ্জলি অঙ্গমোর

ছাত্র আন্দোলনে রাজনীতির ছায়া! বিরোধী শিবিরেই উঠছে নতুন প্রশ্ন
জুলাই ২৩, ২০২৬

রাহুলের ধরনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, আন্দোলনের পাশে থাকলেও ভবিষ্যৎ কৌশল নিয়ে ভাবনায় বিরোধী দলগুলি

সিকিমের অভিশপ্ত টানেল দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২২! জারি রয়েছে উদ্ধারকাজ
জুলাই ২৩, ২০২৬

তিস্তা স্টেজ-৬ প্রকল্পে ভয়াবহ দুর্ঘটনা, দিনরাত উদ্ধার অভিযান, এখনও বহুজনের সন্ধান মেলেনি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের