নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে চলা আন্দোলন ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। এবার মুখ খুললেন সমাজকর্মী সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অঙ্গমো। ছাত্র আন্দোলনে রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা।
যন্তর মন্তর থেকে সরিয়ে দেওয়ার পর বর্তমানে হাসপাতাল থেকেই অনশন চালিয়ে যাচ্ছেন সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার তাঁর অনশন ২৬ দিনে পৌঁছেছে। এই পরিস্থিতিতেই এক সাক্ষাৎকারে কংগ্রেসের সাম্প্রতিক কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়া জানান গীতাঞ্জলি অঙ্গমো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে রাহুল গান্ধীদের বিক্ষোভকে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর দাবি, এই কর্মসূচির পিছনে প্রকৃত আন্তরিকতা ছিল না। রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি করা হয়েছে।
তাঁর মতে, কংগ্রেস যদি সত্যিই আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন করতে চাইত, তাহলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ না দেখিয়ে যন্তর মন্তরে গিয়ে পড়ুয়াদের পাশে বসা উচিত ছিল। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, তাঁদের আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত। শাসক বা বিরোধী- কোনও পক্ষের হয়েই এই আন্দোলন নয়। তাঁদের একমাত্র লক্ষ্য শিক্ষা ব্যবস্থার জবাবদিহি নিশ্চিত করা।
সংসদই এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিক, সেই দাবিও জানান তিনি।
গীতাঞ্জলির বক্তব্য, যে কেউ নিঃস্বার্থভাবে এই আন্দোলনের পাশে দাঁড়াতে পারেন। কিন্তু রাজনৈতিক এজেন্ডা নিয়ে এলে সেই জায়গা এই আন্দোলনে নেই। এদিকে ১৮ জুলাই যন্তর মন্তর থেকে ওয়াংচুককে সরিয়ে দেওয়ার পর আদালতের নির্দেশে তাঁকে তাঁর পছন্দের হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তিনি সরকারের কাছে নতুন কয়েকটি দাবি জানিয়ে চিঠি দেন। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা না নেওয়ার লিখিত আশ্বাস চেয়েছেন তিনি। একইসঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়টিও বিবেচনা করার অনুরোধ জানান। ওয়াংচুকের দাবি, হাসপাতালে তাঁকে দেখতে যাওয়া কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এই বিষয়টিও বিবেচনা করার আশ্বাস দেন।
গীতাঞ্জলি অঙ্গমো বলেন, 'প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরের এই বিক্ষোভে আন্তরিকতার অভাব ছিল। জনগণ বা দেশের তরুণ সমাজকে আর এত সহজে বোকা বানানো যাবে না। এটা সচেতন ভারত। যাঁরা আন্দোলনে এভাবে রাজনীতি করতে আসবেন, দেশের যুবসমাজ তাঁদের প্রত্যাখ্যান করবে। কংগ্রেস যদি সততার সঙ্গেই শিক্ষার্থীদের সমর্থন করতে চাইত, তবে তাদের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে নাটক না করে যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে গিয়ে বসা উচিত ছিল'।
বেঙ্গালুরুতে গড়ে উঠবে দেশের প্রথম AI বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন পরিকল্পনা রাজ্যের
মায়ের আর্তনাদ শুনে ছুটে এলেন ছেলে, অভিযোগের ৩০ মিনিটের মধ্যেই ধরা পড়ল দুই প্রতিবেশী
চিত্রকূটে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ
হিমাচলের চম্বায় ভয়াবহ দুর্ঘটনা, বিশাল পাথরের নীচে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি
নিট ইস্যুতে সরকারের আলোচনার প্রস্তাবেও রাজি নয় বিরোধীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই অনড় কংগ্রেস
দিল্লির কূটনৈতিক তৎপরতায় কমল প্রস্তাবিত করের হার, তবুও নতুন মার্কিন সিদ্ধান্ত ঘিরে বাড়ছে উদ্বেগ
যন্তর মন্তরের আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ একাধিক প্রতিষ্ঠানের, সেই সিদ্ধান্ত ঘিরে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধী
জেল, মোটা জরিমানা ও পরীক্ষা পরিচালনাকারী সংস্থার বিরুদ্ধেও কড়া ব্যবস্থার ইঙ্গিত
সোনমের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির
দীর্ঘ আলোচনার পর লিখিত প্রতিশ্রুতি মিলতেই অনশন ভাঙলেন সমাজকর্মী
নাড্ডার হাতে জল পান করে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
শুক্রবার এই বিষয়ে মন্ত্রীসভায় আলোচনা হবে বলে জানান মোদি
নিরাপত্তার কারণে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সিজেপি-র
আন্দোলনের আবহে প্রথমবার সরাসরি প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর, নতুন আশ্বাস ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও শিক্ষামহলে জোর আলোচনা
প্রশ্নফাঁস আন্দোলনের আবহে বড় পদক্ষেপ! ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভ করলেন ধর্মেন্দ্র প্রধানের মেয়ে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের