নিজস্ব প্রতিনিধি, দুই শিশুসন্তানের সামনে ফরাসি তরুণীকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড বহাল রাখল পাকিস্তানের উচ্চ আদালত। প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর ফের আলোচনায় উঠে এসেছে ২০২০ সালের সেই নৃশংস ঘটনা, যা তৎকালীন সময়ে পাকিস্তানজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।
২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে দুই সন্তানকে নিয়ে গাড়িতে করে গুজরানওয়ালার দিকে যাচ্ছিলেন ওই ফরাসি নাগরিক। লাহোর-সিয়ালকোট মহাসড়কে আচমকা গাড়ির জ্বালানি শেষ হয়ে গেলে তিনি প্রথমে স্বামীকে ও পরে পুলিশের সাহায্য চান। অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই সেখানে হাজির হয় দুই যুবক। তারা গাড়ির কাচ ভেঙে মহিলাকে জোর করে বাইরে টেনে নিয়ে যায়। এরপর তাঁর দুই শিশুসন্তানের সামনেই পাশবিক নির্যাতন চালায়। পরে নগদ টাকা, গয়না ও এটিএম কার্ড লুট করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
তদন্তে নেমে পুলিশ আবিদ আলি ও শাফকাত আলিকে গ্রেফতার করে। আদালতে তারা অপরাধের কথা স্বীকারও করে। এরপর ২০২১ সালের মার্চে সন্ত্রাসদমন আদালত তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধেই লাহোর হাই কোর্টে আবেদন জানিয়েছিল দুই দোষী। কিন্তু বুধবার উচ্চ আদালত সেই আর্জি খারিজ করে দেয়।
এই রায়কে স্বাগত জানিয়ে স্থানীয় এক মানবাধিকার কর্মী বলেন, “এ ধরনের পাশবিক ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিই একমাত্র বিচার, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।”
বর্তমানে আইনি প্রক্রিয়ার এই চূড়ান্ত ধাপে অভিযুক্তদের প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ায় দেশজুড়ে স্বস্তি ফিরেছে।
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের