নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকালে চা কফি খেলেও অনেক সময় প্রয়োজনীয় এনার্জি মেলে না। অথচ দিনের শুরুতে মাত্র দু’টো খেজুর আপনার শরীরে পৌঁছে দিতে পারে দ্রুত শক্তি । খেজুরে রয়েছে ভিটামিন এ, বি, ই যা মুহূর্তে শক্তির ঘাটতি পূরণ করে সঙ্গে থাকা ফাইবার, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট মনোযোগ বাড়ায় এবং শরীরকে সারাদিন সক্রিয় রাখতে সাহায্য করে।

১. নিমেষে এনার্জি সহ মনঃসংযোগ বৃদ্ধি - সকালে দুই খেজুর খেলে শরীরে দ্রুত শক্তি পৌঁছায়। প্রাকৃতিক সুগার মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, কাজে মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। অফিস , ব্যস্ত রুটিনের মানুষদের জন্য এটি একদম উপযুক্ত প্রি-ব্রেকফাস্ট স্ন্যাক।

২. ক্ষুধা কমায় সঙ্গে পেট ভরতি রাখে দীর্ঘক্ষণ - খেজুরের ফাইবার ধীরে হজম হয়, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা ভাব বজায় থাকে। বারবার খাওয়ার প্রবণতা কমে যায়। অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণও নিয়ন্ত্রণে থাকে। স্বাস্থ্যকর সঙ্গে ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

৩. হজমশক্তি উন্নত করে - এতে থাকা ডায়েটরি ফাইবার , অ্যামিনো অ্যাসিড অন্ত্রে যা ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য কমায়, বদহজম, ফাঁপাভাব, অস্বস্তি দূর করতে সহায়ক। নিয়মিত খেলে হজমতন্ত্র আরও শক্তিশালী হয়

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় - খেজুরে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। ভাইরাল জ্বর , মরশুমি অসুখ প্রতিরোধে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।

কাদের সাবধানে খাওয়া উচিত? ডায়াবিটিসের রোগীদের জন্য খালি পেটে খেজুর খাওয়া উপযুক্ত নয়, কারণ এতে থাকা প্রাকৃতিক চিনি দ্রুত ব্লাড সুগার বাড়াতে পারে। তবে অন্যদের ক্ষেত্রে সকালে মাত্র দু’টো খেজুরই শরীরকে সারাদিন সক্রিয়, চনমনে ও সুস্থ রাখতে যথেষ্ট।
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা
ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের