নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রোজকার রান্নায় পটল আর আলু থাকলে একই রকম স্বাদের পদ আমরা বাড়িতে বানাই। তাই এবার এই দুই উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন একেবারে ভিন্নধর্মী একটি পদ। একেবারে সহজ মশলায় তৈরি হবে দারুণ ঝাল-মশলাদার পটল আলুর দোপেঁয়াজা। রাতে রুটির সঙ্গে এই সবজির রেসিপি অনায়াসেই এনে দেবে এক অপূর্ব স্বাদ।
উপকরণ - পটল ৮-১০টি, আলু ২টি, পেঁয়াজ কুচি ২টি, স্লাইস পেঁয়াজ ১ টি, টমেটো কুচি ১টি, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাঁচালঙ্কা চেরা ২টি, হলুদ গুঁড়ো আধ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, লবণ স্বাদমতো, চিনি আধ চা চামচ সরষের তেল ২-৩ টেবিল চামচ
কীভাবে বানাবেন ?
প্রথমে পটল আর আলু ভালো করে ধুয়ে নেবেন। এরপর পটলের খোসা হালকা ছাড়িয়ে মাঝখানটা চিরে নিতে পারেন। আর আলুগুলি চৌকো করে কেটে নুন আর হলুদ মাখিয়ে নেবেন। তারপর আলাদা করে কড়াইয়ে তেল বসিয়ে হালকা ভেজে তুলে রাখুন। অন্য একটি কড়াইয়ে সরষের তেল গরম করে প্রথমে পটলগুলো ভেজে নিন।
এরপর একই কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। ভাজাগুলির সঙ্গে স্লাইস করে রাখা পেঁয়াজটাও মিশিয়ে দেবেন। এবারে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলা ভালোভাবে কষাতে থাকুন। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে।
তারপর ভাজা আলু আর পটল দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন। তারপর অল্প জল দিয়ে ঢেকে দিন। আর মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না সবজি নরম হয়। শেষে গরম মশলা, কাঁচালঙ্কা আর সামান্য চিনি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। তারপর রাতে গরম রুটির সঙ্গে পরিবেশন করুন পটল আলুর দোপেঁয়াজা।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...