নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাংস হোক অথবা পায়েস, রান্নায় সুগন্ধ বাড়াতে তেজপাতার জুড়ি মেলা ভার। তবে এর গুণাগুণ শুধুই রান্নাঘরেই সীমাবদ্ধ নয়। এই সামান্য পাতার রয়েছে বেশ কিছু চমকপ্রদ ব্যবহার, যা স্বাস্থ্য থেকে গৃহস্থালির নানা কাজে দারুণ উপকারী।

১. বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখতে তেজপাতা পোড়ানো
তেজপাতা পোড়ানোর ঘ্রাণ মনকে শান্ত করে, মানসিক ক্লান্তি ও উদ্বেগ কমায়। অনেকেই ঘরোয়া অ্যারোমাথেরাপিতে এটি ব্যবহার করেন রাতে ঘুমানোর আগে।

২. বাসন থেকে দুর্গন্ধ দূর করতে
অনেক সময় ডিটারজেন্টে বাসন মাজলেও আঁশটে গন্ধ থেকে যায়। তেজপাতা দিয়ে আরেকবার হালকা ঘষে নিন। মুহূর্তেই দূর হবে দুর্গন্ধ বাসন থেকে।

৩. ঘরের ভ্যাপসা গন্ধ দূর করে প্রাকৃতিক পটপৌরি
পুরনো তেজপাতা, শুকনো গোলাপপাতা, দারচিনি সহ লবঙ্গ একসঙ্গে মিশিয়ে পটপৌরি বানালে ঘরে ছড়িয়ে পড়ে প্রাকৃতিক সুগন্ধ। এয়ার ফ্রেশনার ছাড়াই মিলবে সতেজ অনুভূতি।
৪) পোকামাকড় দূর করতে তেজপাতা
রান্নাঘর, আলমারির ড্রয়ারে কয়েকটি তেজপাতা ছড়িয়ে রাখলে আরশোলা পিঁপড়ে মতো পোকামাকড় দূরে থাকে। রাসায়নিক স্প্রে ছাড়াই মিলবে সহজ সমাধান।

৫) কারত কাশির পক্ষে আরামদায়ক
তেজপাতা ফুটিয়ে বানানো চা গ্যাস অম্বল কমায়, হজমে সাহায্য করে। কারত ঠান্ডা লাগার সঙ্গে কাশি উপশমে ভীষণভাবে কার্যকর।

৬. চুলের যত্নে ভীষণ উপকারী
চুলের যত্নে তেজপাতার জুড়ি মেলা ভার। শ্যাম্পুর পর তেজপাতার জল ব্যবহার করলে চুল হয় নরম ও উজ্জ্বল। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের