নিজস্ব প্রতিনিধি , হুগলী - আরামবাগ শহরের একাধিক রাস্তার বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। এই বড় বড় গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত না হওয়ায় স্থানীয়দের ক্ষোভও ক্রমশ বেড়ে চলেছে। স্থানীয়দের অভিযোগ, পুরপ্রধান আর অধিকাংশ কাউন্সিলারের দেখা না পাওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে থেকেই পুরসভার উন্নয়নমূলক কাজ অনেকটাই থমকে রয়েছে। নতুন সরকার গঠনের পরও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। তাদের অভিযোগ, পুরপ্রধান সমীর ভাণ্ডারী সহ অনেক কাউন্সিলারের দেখা মিলছে না। ফলে রাস্তার সমস্যা নিয়ে বাসিন্দারা কার্যকর কোনও সাহায্য পাচ্ছেন না।
আরামবাগ শহরের ভেতরের বহু রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। বিবেকানন্দ পল্লি, পারুল-মাঠপাড়া, পিসি সেন রোড, বাজার এলাকা, মডার্ন পল্লি, বসন্তপুর, বেনেপুকুর, বাসুদেবপুর থেকে আমতলা স্টেশন রোড পর্যন্ত অনেক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। প্রতিদিন সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
পুরসভার বিরোধী দলনেতা বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, নতুন পুর নির্বাচন না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। আপাতত পুরসভার এক্সিকিউটিভ অফিসারের উপর প্রশাসনিক দায়িত্ব রয়েছে। তবে রাতারাতি সব রাস্তা মেরামত করা সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন। এমনকি পুরপ্রধান সমীর ভাণ্ডারীর সঙ্গেও কোনোরকম যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
মমতা-জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের
মিছিল চলাকালীন গণতন্ত্র সহ সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানও তোলা হয়
শুধু সময় নয় , বাড়ছে ট্রেনের সংখ্যাও
ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়
জগদ্দলের দেবকের বড়পুকুর পাড়ে চাঞ্চল্য
পুরসভার প্রশাসকের সঙ্গে দীর্ঘ বৈঠককে ঘিরে শুরু হয়েছে জল্পনা
খুনের অভিযোগ পরিবারের
রাজ্যজুড়ে একাধিক পঞ্চায়েত ও পুরসভা দফতরে হানা দেয় পুলিশ
নম্বর প্লেটহীন মোটরসাইকেল মাদক পাচারের অভিযোগ , তল্লাশিতে উদ্ধার ১০৯ গ্রাম ইয়াবা
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ
কর্মহীন হকারদের জন্য বিনামূল্যে চাকরির সুযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়
টাকা ফেরতের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা
যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব বাম সংগঠনগুলি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের