নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন 'ইম্পা' নানা বিতর্কে জড়িয়ে পড়েছিল। সংগঠনের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল টানাপোড়েন। সভাপতি পিয়া সেনগুপ্তর পদত্যাগের দাবিতে রতন সাহা ও শতদীপ সাহাদের নেতৃত্বে বিক্ষুব্ধ গোষ্ঠী একাধিকবার সরব হয়। অবশেষে শুক্রবার অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর পিয়া সেনগুপ্ত সভাপতির পদ থেকে ইস্তফা দেন। এরপরই সংগঠনের কাজ সচল রাখতে নতুন অন্তর্বর্তীকালীন ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পিয়ার ইস্তফার পর অন্তর্বর্তীকালীন সভাপতি রতন সাহার উপস্থিতিতে ১২ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। এই কমিটির কনভেনার করা হয়েছে অঞ্জন বসুকে। কো-কনভেনারের দায়িত্বে থাকছেন মিনা শেঠি মণ্ডল এবং শ্যামল দত্ত। পাশাপাশি অভিজিৎ চট্টোপাধ্যায়, হরিৎ রত্ন, সৈকত ঘটক, প্রসেনজিৎ গড়াই, দেবাশিস ঘোষ এবং মৃত্যুঞ্জয় রায়ের নামও সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বাকি সদস্যদের নাম পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এই বৈঠকে শুধুমাত্র নতুন কমিটি গঠনই নয়, ইন্ডাস্ট্রির স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে ইম্পায় ভুয়ো ভোটার, আর্থিক অনিয়ম, প্রশাসনিক জটিলতা নিয়ে নানা অভিযোগ উঠছিল। নতুন অন্তর্বর্তীকালীন কমিটি দ্রুত সেই সব সমস্যার সমাধানে উদ্যোগী হবে বলে জানিয়েছে। সংগঠনের স্বাভাবিক কাজকর্ম ফিরিয়ে আনার পাশাপাশি সদস্যদের আস্থা পুনরুদ্ধার করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

বৈঠক শেষে রতন সাহা বলেন, তিনি পিয়া সেনগুপ্তকে প্রতিপক্ষ হিসেবে দেখেন না, সকলকে সঙ্গে নিয়েই ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করতে চান। অন্যদিকে পিয়া সেনগুপ্ত জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি এখনই কোনও মন্তব্য করতে পারছেন না। সুস্থ হয়ে পরে সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন। দীর্ঘদিনের সাংগঠনিক দ্বন্দ্বের পর এই নতুন কমিটি ইম্পায় স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেই আশাবাদী সংগঠনের সদস্যরা।
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে
রথযাত্রা উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন কলকাতার কনটেন্ট ক্রিয়েটর, মেকআপ-নেইল আর্টিস্ট শম্পা
অভিনেত্রী সোমি আলি সম্প্রতি আবারও সলমন খানের কৃষ্ণসার হরিণ শিকার মামলার প্রসঙ্গ তুলে বিস্ফোরক দাবি করেছেন
সাংস্কৃতিক পরিসরের নানা সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা
ভোটে জয়ের পর অভিনেতা-রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ইন্ডাস্ট্রির সৌন্দর্যের নির্দিষ্ট ধারণার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চাপও অনুভব করেছিলেন সমীরা রেড্ডি
থ্রি ইডিয়ট্স ছবির র্যাঞ্চো ওরফে ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত , বহু বছর ধরে প্রচলিত এই ধারণা ভেঙে দিলেন আমির খান
ডিভোর্সের পর ভাইরাল ডিনার ভিডিও ঘিরে শুরু জল্পনা
দ্বিতীয় বিয়ের কয়েক মাসের মধ্যেই সুখবর
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
সোনম ওয়াংচুকের অনশন ঘিরে দেশজুড়ে আলোচনা চলার মাঝেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন বিতর্ক ছড়িয়েছে
ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজের হাত ধরে তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে দেখা যায়
প্রিয় দলকে ঘিরে অভিনেত্রীর নতুন পোস্ট
মঙ্গলবার রাতে মুম্বইয়ের বান্দ্রায় একেবারেই অন্য মেজাজে দেখা গেল অভিনেত্রী
বাংলা গানের জগতের পরিচিত নাম অন্বেষা দত্তগুপ্ত।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের