নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রথযাত্রা উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন কলকাতার কনটেন্ট ক্রিয়েটর, মেকআপ-নেইল আর্টিস্ট শম্পা। ভিডিওতে দেখা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি নিজের বেবিবাম্পে রঙের সাহায্যে প্রভু জগন্নাথের মুখ এঁকেছেন। শিল্পীসুলভ এই উপস্থাপনা অনেকের প্রশংসা কুড়ালেও, পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই ধর্মীয় অনুভূতির কথা তুলে ধরে তার এই কাজের বিরোধিতা করেন।

এই ঘটনার পরই অনেকের মনে ফিরে আসে গত বছরের একটি বিতর্কিত ঘটনার স্মৃতি। সেই সময় কনটেন্ট ক্রিয়েটর সোহিনী গঙ্গোপাধ্যায়ও নিজের বেবিবাম্পে জগন্নাথদেবের ছবি এঁকেছিলেন। পরে ডেলিভারির সময় তার সন্তান গর্ভেই মারা যায়। সেই ব্যক্তিগত শোকের মধ্যেও একাংশ নেটিজেন সেই ঘটনাকে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জুড়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। এবার শম্পার ভিডিও প্রকাশ্যে আসতেই সেই পুরনো প্রসঙ্গ টেনে আবারও নানা ধরনের মন্তব্য করতে দেখা যায় অনেককে।
ভিডিওর কমেন্ট বক্সে কেউ লেখেন, এমন কাজ করা ঠিক হয়নি, আবার কেউ দাবি করেন শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য প্রভুকে ব্যবহার করা হচ্ছে। কেউ কেউ ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তাও দেন। তবে এর পাশাপাশি বহু মানুষ শম্পার পাশে দাঁড়ান। তাদের বক্তব্য, একজন শিল্পী নিজের বিশ্বাস ও ভক্তিকে শিল্পের মাধ্যমে প্রকাশ করতেই পারেন। একজন অন্তঃসত্ত্বা মহিলাকে সন্তান নিয়ে ভয় দেখানো বা অভিশাপ দেওয়া অত্যন্ত অমানবিক বলেও মন্তব্য করেন অনেকে।

তবে এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিকও সামনে এসেছে। জানা গেছে, শম্পা ইতিমধ্যেই একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। অর্থাৎ ভিডিওটি আগেই তৈরি করা হলেও রথযাত্রা উপলক্ষে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত এই ট্রোল বা সমালোচনা নিয়ে শম্পার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে ঘটনাটি ফের সোশ্যাল মিডিয়ায় ধর্ম, শিল্পের প্রকাশ, অনলাইন ট্রোলিং নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে
অভিনেত্রী সোমি আলি সম্প্রতি আবারও সলমন খানের কৃষ্ণসার হরিণ শিকার মামলার প্রসঙ্গ তুলে বিস্ফোরক দাবি করেছেন
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন 'ইম্পা' নানা বিতর্কে জড়িয়ে পড়েছিল
সাংস্কৃতিক পরিসরের নানা সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা
ভোটে জয়ের পর অভিনেতা-রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ইন্ডাস্ট্রির সৌন্দর্যের নির্দিষ্ট ধারণার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চাপও অনুভব করেছিলেন সমীরা রেড্ডি
থ্রি ইডিয়ট্স ছবির র্যাঞ্চো ওরফে ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত , বহু বছর ধরে প্রচলিত এই ধারণা ভেঙে দিলেন আমির খান
ডিভোর্সের পর ভাইরাল ডিনার ভিডিও ঘিরে শুরু জল্পনা
দ্বিতীয় বিয়ের কয়েক মাসের মধ্যেই সুখবর
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
সোনম ওয়াংচুকের অনশন ঘিরে দেশজুড়ে আলোচনা চলার মাঝেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন বিতর্ক ছড়িয়েছে
ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজের হাত ধরে তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে দেখা যায়
প্রিয় দলকে ঘিরে অভিনেত্রীর নতুন পোস্ট
মঙ্গলবার রাতে মুম্বইয়ের বান্দ্রায় একেবারেই অন্য মেজাজে দেখা গেল অভিনেত্রী
বাংলা গানের জগতের পরিচিত নাম অন্বেষা দত্তগুপ্ত।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের