6a92b326e7c86_IMG_20260829_143952
আগস্ট ২৯, ২০২৬ দুপুর ০৩:৫৪ IST

অভাবের সংসারে থেকেও বাজিমাত ! দৌড়ের ট্র্যাকে সুশীলার অষ্টম সোনা জয়

নিজস্ব প্রতিনিধি , জয়পুর - অভাবের সংসার থেকে উঠে এসে নিজের প্রতিভায় নজর কাড়ছেন রাজস্থানের তরুণ দৌড়বিদ সুশীলা প্রজাপত। রাজ্যস্তরের প্রতিযোগিতায় ১০,০০০ মিটার দৌড়ে প্রথম হয়ে জিতেছেন স্বর্ণপদক। একই প্রতিযোগিতায় ৫,০০০ মিটার দৌড়ে পেলেন রুপোর পদক। বাবা দিনমজুর হলেও সেই আর্থিক সীমাবদ্ধতা সুশীলার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

গ্রামের বন্ধুদের সঙ্গে দৌড়ানোর অভ্যাস থেকেই সুশীলার খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হয়। ২০২২ সালে চুরুতে জুনিয়র রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁর প্রতিযোগিতামূলক যাত্রা শুরু হয়। সেই প্রতিযোগিতায় ৩ কিলোমিটার দৌড়ে সোনা, ১৫০০ মিটারে ব্রোঞ্জ জিতে নিজের প্রতিভার পরিচয় দেন তিনি। পরবর্তী সময়ে ক্রস-কান্ট্রি সহ অনূর্ধ্ব-২৩ স্তরের বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য পেয়েছেন সুশীলা।

এখন পর্যন্ত তাঁর সংগ্রহে রয়েছে ৮টি স্বর্ণ, ৪টি রুপো, ২টি ব্রোঞ্জ পদক। ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার সহ দীর্ঘ দূরত্বের দৌড়ে ক্রমশ নিজের জায়গা শক্ত করেছেন তিনি। তাঁর সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিয়ম মেনে অনুশীলন, নিজের লক্ষ্যের প্রতি অটুট মনোযোগ। প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ কিলোমিটার দৌড়ে নিজেকে প্রস্তুত করেন এই তরুণ অ্যাথলেট।

প্রায় ছয় মাস আগে বিএসএফে যোগ দিলেও খেলার অনুশীলনে কোনও ছেদ পড়েনি তাঁর। দায়িত্ব সামলানোর পাশাপাশি ভোরে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন সুশীলা। জাতীয় স্তরে এখনও পদক জিততে পারেননি। তবে এবারে সেই সাফল্য পাওয়াই তাঁর বড় লক্ষ্য। জাতীয় মঞ্চ পেরিয়ে একদিন দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে চান রাজস্থানের এই প্রতিভাবান দৌড়বিদ।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের