690b510a7bd8d_WhatsApp Image 2025-11-05 at 10.10.31 AM
নভেম্বর ০৫, ২০২৫ বিকাল ০৬:৫৯ IST

অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে! নামীদামী দ্রব্য ব্যবহার করেও কোনো সুরাহা হচ্ছে না ?

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরুষ হোক বা নারী, একটাই অভিযোগ - চুল পড়ে যাচ্ছে। পার্লারে হাজার হাজার টাকা, সময় খরচ করেও উপকার হচ্ছে না কিছুই, বরং চুল পড়া বন্ধ হওয়ার নাম মাত্র নেই। ছেলেমেয়ে নির্বিশেষে ক্রমাগত চুল ওঠা, চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা বেড়েই চলেছে। প্রতিদিন ৫০ টা চুল ওঠা স্বাভাবিক কিন্তু তা যখন অতিরিক্ত মাত্রায় বেড়েই চলে, তখনই মানসিক অবসাদের সৃষ্টি হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী , বয়স বাড়ার সাথে সাথে চুলেরও বয়স বাড়ে, তাই প্রত্যহ চুল ওঠা অস্বাভাবিক ঘটনা নয়। তবে শরীরের অভ্যন্তরীণ সমস্যা থেকেও অতিরিক্ত চুল উঠতে পারে

চুল ওঠার বিশেষ কিছু কারণ - 

১. হরমোনের ভারসাম্যহীনতা : থাইরয়েড, ইস্ট্রোজেন, পিসিওএস সহ নানাবিধ হরমোনজনিত কারণে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। চুলের বৃদ্ধি ব্যাহত হয় ফলে টাক পড়ার সমস্যা বাড়তে থাকে

২. মানসিক চাপ : বর্তমানে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই মানসিক সমস্যায় জর্জরিত। দীর্ঘস্থায়ী মানসিক চাপ চুলের গোড়া দুর্বল করে দেয়।  

৩. জেনেটিক সমস্যা : বংশগত কারণ চুল পাতলা হওয়ার বিশেষ এক কারণ। অনেকেই অল্পবয়স থেকে এই সমস্যার সম্মুখীন হয়

৪. অতিরিক্ত কেমিক্যাল প্রোডাক্টের ব্যবহার : বর্তমানে অত্যাধিক মাত্রায় রাসায়নিক পদ্ধতির ব্যবহার করে চুল স্ট্রেইটনিং করার ফলে শুধু চুলেরই নয়, মাথার ত্বকও সমান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফ্যাশানের চক্করে ডগাফাটা, চুল উঠে যাওয়া সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে মেয়েরা

৫. অপর্যাপ্ত ঘুম : অনিয়মিত জীবনযাত্রা সহ পর্যাপ্ত ঘুমের অভাবে মাথার ত্বক পুনর্গঠিত হতে সমস্যা হয়। নতুন কোষ গঠিত না হওয়ায় নতুন চুল গজাতে বাঁধা প্রাপ্ত হয়

স্বাস্থ্যজ্জ্বল চুলের গোপন কিছু সমাধান

১. নিয়মিত চুলের যত্ন : ঠাকুমা দিদিমাদের গোপন টোটকা ছিল - চুল ভালো থাকে তেলে জলে। সপ্তাহে তিনদিন চুলে তেল ম্যাসাজ করা আবশ্যক। তবে কোনো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করলে ক্ষতির সম্ভবনা কম থাকে

২. সঠিক ডায়েট আবশ্যক : সঠিক পুষ্টির অভাবে চুল পড়ে বেশি। পর্যাপ্ত পরিমাণে আলমকি, বাদাম, আয়রন জিঙ্ক যুক্ত খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন। সঠিক ডায়েট চুলের পুষ্টিতে সাহায্য করে, গোড়া মজবুত করে, চুল করে তোলে ঘন লম্বা।

৩. পর্যাপ্ত ঘুম : প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণে সহায়ক। সঠিক মাত্রায় ঘুম সুন্দর চুলের গোপন কথা

৪. রাসায়নিক দ্রব্যের ব্যবহার হ্রাস : বাজারচলিত অত্যাধিক কেমিক্যাল দ্রব্যের বদলে হারবাল প্রোডাক্ট ব্যবহার করলে চুলের ক্ষতি কম হয়। তিসিবীজ, অ্যালোভেরা জেল, ডিমের ব্যবহার চুলের যথাযথ সমাধান

চুল পুরুষ মহিলা উভয়েরই সৌন্দর্যের চুপকথা। তাই সঠিক যত্ন জরুরি। বাহ্যিক পরিচর্যার সাথে অভ্যন্তরীণ পুষ্টির মাধ্যমে মাথা ভর্তি ঘন লম্বা চুল পাওয়ার স্বপ্ন হতে পারে সত্যি।

আরও পড়ুন

চিনির দাম বৃদ্ধিতে বাড়ছে বিকল্পের খোঁজ , রান্নায় মিষ্টি স্বাদ আনবে এই ৫ উপাদান
আগস্ট ২২, ২০২৬

উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা

আইফোনে লুকিয়ে জমছে আপনার যাতায়াতের তথ্য , সহজেই বন্ধ করুন এই ফিচার
আগস্ট ২২, ২০২৬

কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি

দুধের প্যাকেটের রং দেখেই বুঝুন ফ্যাটের হিসাব , কোন দুধ আপনার জন্য সঠিক
আগস্ট ২১, ২০২৬

প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন

রিল স্ক্রল করতে করতেই বিপদ? মস্তিষ্ক নিয়ে গবেষণায় মিলল চমকে দেওয়ার মতো তথ্য
আগস্ট ২০, ২০২৬

অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও

দামি সুপারফুড নয় , রান্নাঘরের বেশ কিছু খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরক্ষার শক্তি
আগস্ট ২০, ২০২৬

ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম

রান্নাঘরের হলুদেই বড় বিপদ ! জানুন নকল মশলা চেনার সহজ কৌশল
আগস্ট ১৯, ২০২৬

ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন

প্রিমিয়াম ছাড়াই ৭ লক্ষের বিমা ! চাকরিজীবীরা EPF এর এই সুবিধা কীভাবে পাবেন
আগস্ট ১৯, ২০২৬

নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত

সরকারি নির্দেশে পোস্ট সরালে কারণ জানাবে এক্স ! বড় ঘোষণা ইলন মাস্কের
আগস্ট ১৭, ২০২৬

সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা

ফোন চার্জে এই ১০ ভুলেই কমতে পারে ব্যাটারির আয়ু , এখনই বদলান অভ্যাস
আগস্ট ১৭, ২০২৬

ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের