69280fe4557ff_WhatsApp Image 2025-11-27 at 12.44.51 AM (1)
নভেম্বর ২৭, ২০২৫ দুপুর ০২:৩৯ IST

নভেম্বরের শেষে শনির সোজা গতি , তিন রাশির জীবনে আসবে পরিবর্তন

 নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গ্রহরাজ শনির অবস্থান ও গতি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। ধীর গতির গ্রহ হিসেবে পরিচিত শনি সাধারণত দীর্ঘ সময় ধরে এক রাশিতে অবস্থান করে এবং তার চলন—বক্রী বা মার্গী—মানুষের জীবনে নানা প্রভাব ফেলে। চলতি বছর জুলাই মাসে শনি বক্রী হয়েছিল। সেই সময় বহু রাশির জাতক-জাতিকার জীবনে বাধা, মানসিক চাপ এবং কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল বলে জ্যোতিষীরা মনে করেন। তবে এই বক্র চলন শেষ হতে চলেছে। আগামী  ২৮ নভেম্বর ২০২৫ , শনি আবার সোজা পথে চলা শুরু করবে—অর্থাৎ ‘মার্গী’ হবে। ফলে রাশিচক্রে বহুল আলোচিত গ্রহটি নতুন শক্তি নিয়ে প্রভাব বিস্তার করবে।


কর্কট: কর্মজীবনে গতি ও জটিলতার অবসান

কর্কট রাশির জাতকদের জন্য শনির সোজা গতি যেন নতুন সূচনার দরজা খুলে দেবে। এতদিন কর্মক্ষেত্রে যে অচলাবস্থা বা ভুল বোঝাবুঝি চলছিল, তা কাটতে শুরু করবে। সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব মিটে গিয়ে সম্পর্ক উন্নতি হতে পারে। বিশেষ করে নির্মাণ, পর্যটন ও অটোমোবাইল শিল্পে যুক্তদের জন্য এই সময় লাভজনক হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ায় নতুন দায়িত্ব বা সুযোগ আসার সম্ভাবনাও প্রবল। ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচকতা ফিরে আসবে বলে ধারণা।

মকর: বিদেশযাত্রা ও কর্মোন্নতির সম্ভাবনা

মকর রাশির ওপর শনির প্রভাব অতীতে বহু সময়ই শক্তিশালী ছিল। এবার শনির মার্গী অবস্থা তাদের জীবনে আরও উন্নতি নিয়ে আসতে পারে। কর্মসূত্রে বিদেশযাত্রার যোগ তৈরি হতে পারে—যা ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখবে। চাকরি বা ব্যবসা—উভয় ক্ষেত্রেই অগ্রগতি ও সাফল্যের সম্ভাবনা রয়েছে। বহুদিনের চেষ্টা সফল হতে পারে। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে, ভাইবোনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। প্রেম বা দাম্পত্য ক্ষেত্রেও উষ্ণতা বাড়বে।


মীন: সাড়েসাতির চাপ কমে স্বস্তির হাওয়া

বর্তমানে শনি মীন রাশিতেই অবস্থান করছে, এবং এখানেই তার বক্রী চলন শেষ হবে। মীনের জাতকদের ওপর চলা সাড়েসাতির কুপ্রভাব কিছুটা হলেও কমবে বলে জ্যোতিষীরা মনে করছেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজের গতি ফেরবে, বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। মানসিক চাপ কমে মন শান্ত হবে, কর্মক্ষমতা বাড়বে। সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি দেখা দেবে—বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠজনদের সহযোগিতা পাওয়া যাবে।

 

গ্রহগত পরিবর্তন প্রত্যেক মানুষের জীবনে আলাদা ভাবে প্রভাব ফেললেও জ্যোতিষশাস্ত্র বলছে—এই নভেম্বরের শেষের শনির মার্গী গতি কর্কট, মকর ও মীন রাশির জন্য বিশেষ আশীর্বাদ বয়ে আনতে পারে। পেশা থেকে সম্পর্ক—সব ক্ষেত্রেই নতুন দ্বার খুলতে পারে তাদের জন্য।

আরও পড়ুন

আর্থিক লাভ থেকে স্বাস্থ্য সতর্কতা! দেখে নিন কেমন যাবে আজকের দিন
জুন ১৩, ২০২৬

কার ভাগ্যে রয়েছে বিরাট অর্থযোগ

কন্যা থেকে মীন কেমন যেতে চলেছে আপনার দিন! দেখে নিন এক নজরে আজকের রাশিফল
জুন ১২, ২০২৬

ভাগ্য খুলতে চলেছে কোন রাশির দেখে নিন একনজরে

মেষ থেকে সিংহ, কর্মক্ষেত্রে কার সাফল্য, অর্থ ও স্বাস্থ্যে কে থাকবেন সতর্ক! দেখে নিন একনজরে আজকের রাশিফল
জুন ১১, ২০২৬

একনজরে আজকের রাশিফল

রবিবারে কাদের জন্য সুখবর, কারা থাকবেন সতর্ক ? জানুন একনজরে আজকের রাশিফলে
জুন ০৭, ২০২৬

কর্মক্ষেত্র, ব্যবসা, অর্থ ও সুযোগ - দিনের শুরুতেই জেনে নিন কী বলছে আপনার রাশি

শনিবারের ভাগ্যচক্রে কে এগিয়ে, কে সতর্ক থাকবেন ? জেনে নিন ৬ জুনের রাশিফল
জুন ০৬, ২০২৬

শনিবারের দিনটি কেমন কাটবে, জেনে নিন নির্বাচিত ৭ রাশির ভাগ্যফল

ব্যক্তিত্বেই লুকিয়ে বিশেষত্ব ! কোন ৫ রাশির কথা বলছে জ্যোতিষশাস্ত্র?
জুন ০৫, ২০২৬

স্বভাবের কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য অন্যদের থেকে আলাদা এরা

মনোমতো চাকরি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি! জুনেই সুখবরের দরজা খুলতে পারে বিশিষ্ট ৫ রাশির
জুন ০৪, ২০২৬

গ্রহগত শুভ প্রভাবে জুনে সাফল্য ও উন্নতির সম্ভাবনা কয়েকটি রাশির জীবনে

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...