নিজস্ব প্রতিনিধি, নরসিংদী - ইউনুস জামানায় ৭১-এর রক্তাক্ত ইতিহাস ভুলতে বসেছে বাংলাদেশ। সোনার বাংলা জ্বলছে বিদ্বেষের আগুনে। বেলাগাম বর্বরতা বাংলাদেশে। প্রকাশ্যে ভারত বিদ্বেষ। মৌলবাদীদের তাণ্ডবে ছারখার সোনার বাংলা। ফের নৈরাজ্যের বাংলাদেশে এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে নরসিংদীতে। মৃত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩)। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপের কর্মী ছিলেন। ওই ওয়ার্কশপের মধ্যেই ঘুমন্ত অবস্থায় তাঁকে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে কাজ শেষ করে গাড়ি সারাইয়ের দোকানের ভিতরে ঘুমিয়ে পড়েন চঞ্চল। দোকানের শাটারের নীচে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। দোকানে একাধিক দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। সেখানেই আগুনে ঝলসে মৃত্যু হয় চঞ্চলের। পরিবারের অভিযোগ, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি এআরএম আল মামুন জানিয়েছেন, “ঘটনাস্থলের আশেপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দোকানের সামনে এবং আশেপাশে কয়েকজনকে দেখা গিয়েছে। আমরা দোকানের মালিকের থেকে একটি অভিযোগ নিয়েছি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে পরবর্তী পদক্ষেপ করা হবে।”
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...