নিজস্ব প্রতিনিধি, ঢাকা - দ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপর অত্যাচার চরমে উঠেছে। ফের হিন্দু নিধন বাংলাদেশে। সোমবার রাতে এক হিন্দু যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, মৃতের নাম মণি চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নরসিংদী জেলার চরসিন্ধুর বাজারে। সেখানের এক মুদি দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মণি। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
উল্লেখ্য, প্রথমে দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, দীপুর পোড়া মৃতদেহ নিয়ে উল্লাস করে কট্টরপন্থীরা। পরে রাজবাড়ির পাংশা উপজেলায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামের এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে মারা হয়। অমৃতের বয়স ২৯ বছর। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি। রাত ২টো নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...