69e31f4a0a007_WhatsApp Image 2026-04-18 at 11.30.00
এপ্রিল ১৮, ২০২৬ দুপুর ০৪:১৮ IST

নিরামিষ রান্নার মেনুতে আনুন নতুন স্বাদ, বানান নারকেল - পোস্ত পনির কারি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সবসময় বাড়িতে তেল ,ঝাল, মশলা দিয়ে রান্না না করে, মাঝে মধ্যে নিরামিষ খাবারও তো খেতে ইচ্ছা হয়। সেই জন্য  নিরামিষ পদেই ভিন্ন স্বাদ আনতে বানাতে পারেন নারকেল - পোস্ত পনির কারি। পোস্ত আর নারকেলের মিশেলে তৈরি এই রান্নায় মিলবে ঘরোয়া স্বাদ আর মুখরোচকের এক অনন্য ছোঁয়া। কম মশলা আর সহজ উপকরণে তৈরি এই পদ ভাত বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে। 

উপকরণ - পনির ২০০ গ্রাম, পোস্ত ২ টেবিল চামচ, নারকেল কোড়া বাটা ৩ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ২-৩টি, আদা বাটা ১ চা চামচ, জিরা আধ চা চামচ, হলুদ গুঁড়ো এক চিমটি, লবণ স্বাদমতো, চিনি আধ চা চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, জল ১ কাপ

রন্ধন প্রণালী -  প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে জিরা ফোড়ন দিন। তারপর পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। একই তেলে আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প আঁচে নেড়ে নিন। যাতে সুন্দর একটা গন্ধ আসে ভাজা থেকে। এবার পোস্ত বাটা আর নারকেল কোড়া বাটা একসঙ্গে দিয়ে ক্রমশ কষাতে থাকুন। এবারে মিশ্রণটা একটু ঘন হয়ে এলে হলুদ গুঁড়ো আর পরিমাণমতো লবণ দিয়ে আবার নেড়ে নেবেন। খেয়াল রাখবেন মশলার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে।

সবকিছু মেশানো হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে দিন। জল একটু ফুটতে শুরু করলে ভাজা পনির দিয়ে দেবেন। এরপর কড়াই ঢেকে দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। যাতে সব মশলা পনিরের সঙ্গে মিশে যায়। শেষে সামান্য চিনি দিয়ে হালকা নেড়ে নামিয়ে নিন। গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন এই নারকেল - পোস্ত পনির কারি।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের