6a72f5dcb62d2_WhatsApp Image 2026-08-05 at 14.03.33
আগস্ট ০৫, ২০২৬ দুপুর ০২:৪৬ IST

মোচার সঙ্গে মাংসের যুগলবন্দি , সঞ্জীব কপূরের পদ্ধতিতে বানান অসমের জনপ্রিয় পদ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঙালির রান্নাঘরে মোচা সাধারণত পরিচিত নিরামিষ পদ হিসেবেই। তবে উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকায় মোচার সঙ্গে মাংস মিশিয়ে তৈরি করা হয় বিশেষ এক পদ। স্বাদে আলাদা এই রান্না ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে অন্য জায়গাতেও। জনপ্রিয় রন্ধনশিল্পী সঞ্জীব কপূরের দেখানো পদ্ধতিতে খুব সহজেই তৈরি করা যেতে পারে অসমের ঐতিহ্যবাহী মোচা মাংস।

উপকরণ - চিকেন ৫০০ গ্রাম, মোচা ১টি মাঝারি আকারের, পেঁয়াজ কুচি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা গোটা ৩ - ৪টি, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কার গুঁড়ো  ১ চা চামচ, ধনে গুঁড়ো  ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, তেজপাতা ২টি, সরষের তেল - ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো

রন্ধন প্রণালী - প্রথমে মোচা ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর লবণ, হলুদ গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। এবারে কড়াইয়ে সরষের তেল গরম করে নেবেন। এরপর তাতে তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।

অন্যদিকে চিকেন ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেবেন। এরপর ওই মশলা কষার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে ভালোভাবে রান্না করতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে।

মাংসের সঙ্গে সেদ্ধ করা মোচা মিশিয়ে অল্প জল দিয়ে ঢেকে রান্না করতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে এই পদের স্বাদ আরও বাড়বে।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের