নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - দীর্ঘ টালবাহানার পর অবশেষে সফল ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি। ভারতীয় পণ্যের ওপর একলাফে শুল্ক কমে দাঁড়ায় ১৮ শতাংশ। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে মুখ পুড়েছে ট্রাম্পের। তবুও ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছেন তিনি। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে তোপ দাগলেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী নীল কাটিয়াল।
নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী নীল কাটিয়াল লিখেছেন, “মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ১৫ শতাংশ শুল্ক সংক্রান্ত আইন – ধারা ১২২-এর ওপর নির্ভর করা কঠিন। কারণ, একই বিষয়ে আমেরিকার বিচার বিভাগ আদালতে ভিন্ন যুক্তি দিয়েছে। ট্রাম্প যে জরুরি অবস্থার কথা উল্লেখ করেছেন, তা মূলত বাণিজ্য ঘাটতি নিয়ে। কিন্তু মার্কিন বিচার বিভাগ আদালতে যুক্তি দিয়েছে, ধারা ১২২-এর স্পষ্ট প্রয়োগ এখানে দেখা যায় না।“
তিনি আরও লিখেছেন, “এই আইন মূলত ব্যালেন্স অফ পেমেন্টস ঘাটতির মতো ভিন্ন অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য। তাদের বক্তব্য অনুযায়ী, বাণিজ্য ঘাটতি এবং ব্যালেন্স অফ পেমেন্টস ঘাটতি ধারণাগতভাবে ভিন্ন বিষয়। যদি মার্কিন প্রেসিডেন্টের এতই শুল্কপ্রেম থাকে, তাহলে তাঁর উচিত মার্কিন কংগ্রেসে যাওয়া। যদি তাঁর শুল্ক এত ভালো ধারণা হয়, তাহলে মার্কিন কংগ্রেসকে রাজি করাতে তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নয়। ট্রাম্পকে সংবিধান মেনে চলতে হবে।“
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন