নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৩ জুলাই, শুক্রবার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মালব্য রাজযোগের শুভযোগ শুরু হবে। এটির প্রভাব কয়েকটি রাশির জীবনে বিশেষ ইতিবাচক পরিবর্তন আনতে পারে। শুক্রের অনুকূল অবস্থানের কারণে কর্মক্ষেত্র, আর্থিক উন্নতি, প্রেম, দাম্পত্য জীবন ও পারিবারিক সম্পর্কে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে মালব্য রাজযোগ পঞ্চমহাপুরুষ রাজযোগের অন্যতম শুভ যোগ হিসেবে বিবেচিত হয়। যখন শুক্র কেন্দ্রভাবে নিজের রাশি বা উচ্চরাশিতে অবস্থান করে। তখন এই যোগ গঠিত হয়। এর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি, বিলাসিতা, সৌন্দর্য, অর্থলাভ ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি পায়।
সিংহ রাশি - কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হতে পারে। আর নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর্থিক অবস্থাও আগের তুলনায় উন্নত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন। ভালোবাসার সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।
কন্যা রাশি - দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে। ব্যবসা ও চাকরিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থ সঞ্চয়ের জন্য দিনটি অনুকূল। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। আর দাম্পত্য জীবনে সঙ্গীর পূর্ণ সমর্থন পেতে পারেন।
বৃশ্চিক রাশি - চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আত্মবিশ্বাস বাড়বে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। ব্যক্তিগত জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে।
মকর রাশি - কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির ইঙ্গিত মিলছে।আর প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয় লাভজনক হতে পারে। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। ভালোবাসার মানুষকে সময় দিলে সম্পর্ক আরও গভীর হবে এবং দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।
বৃষ রাশি - মালব্য রাজযোগের শুভ প্রভাবে আর্থিক স্থিতি আরও শক্তিশালী হতে পারে। নতুন বিনিয়োগের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। প্রেমের সম্পর্কে সুখবর মিলতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে।
তুলা রাশি - শুক্রের কৃপায় আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে। কর্মক্ষেত্রে সম্মান ও সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। প্রেমের জীবনে যথেষ্ট ভালো ভাবে কাটতে পারে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে।
কয়েক ঘণ্টার জন্য তৈরি হচ্ছে বিশেষ যোগ
কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে কেমন থাকবে সমস্ত রাশির ভাগ্য
বৈদিক জ্যোতিষের মতে এই সময় চার রাশির বাড়তি সতর্কতা প্রয়োজন
উৎসবের এই শুভ দিনে গ্রহের বিশেষ অবস্থান
বৃহস্পতিবারের গ্রহ-নক্ষত্রের প্রভাবে কেমন কাটবে আজকের দিন
গণেশের আশীর্বাদে কোন রাশির জীবনে আসবে সুখবর
জীবনের প্রতিটি ক্ষেত্রে মিলতে পারে নতুন সুযোগ
নতুন সপ্তাহের শুরুতে কারও জীবনে আসবে সাফল্য জেনে নিন
আজকের দিনটি কেমন কাটবে জেনে নিন এক নজরে
দিনের শুরুতে জেনে নিন মেষ থেকে মীনের ভাগ্যফল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের