নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ ৩১ শে অগস্ট,২০২৬ । মাসের শেষ দিনেই তৈরি হচ্ছে সূর্য-চাঁদের বিশেষ যোগ। আজ সকাল ৬টা ২২ মিনিটে এই যোগ তৈরি হওয়ার কথা রয়েছে। জ্যোতিষ মতে, কয়েক ঘণ্টা সক্রিয় থাকা এই যোগের প্রভাব কিছু রাশির উপর পড়তে পারে।মানসিক চাপ, অর্থনৈতিক সমস্যা, কর্মক্ষেত্রে বাধা থেকে পারিবারিক অশান্তি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, সম্মান, খ্যাতি ও ব্যক্তিত্বের কারক গ্রহ হিসেবে ধরা হয়। চাঁদ মানুষের মন, আবেগ, সম্পর্ক ও মানসিক অবস্থার প্রতীক। সূর্য-চাঁদের বিশেষ অবস্থানের কারণে তৈরি হওয়া ব্যতিপত যোগকে ঘিরে আজ চার রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য রাখা, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এই সময়ে জরুরি।
১. বৃষ রাশি - আজকের সময়টি কিছুটা সমস্যায় ভরা হতে পারে। কাজে সামান্য গাফিলতিও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পেতে দেরি হতে পারে। আর্থিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে চিন্তা করুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে পরিস্থিতি কিছুটা সামলে রাখা সম্ভব হবে।
২. সিংহ রাশি - কর্মক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হতে পারে, বাড়তে পারে কাজের চাপ। বিরোধী বা গোপন শত্রুর কারণে নতুন সমস্যা সামনে আসার আশঙ্কা রয়েছে। মানসিক উদ্বেগ বাড়তে পারে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্য ধরুন। অর্থের বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। পরিবারের পুরোনো কোনও বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হলে শান্ত ভাবে পরিস্থিতি সামলান।
৩. বৃশ্চিক রাশি - আজকের দিনটি বেশ চ্যালেঞ্জিং হতে পারে, বাড়তে পারে আর্থিক চাপ। ঋণ বা আর্থিক দায় বাড়ার আশঙ্কা থাকছে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে বাড়তি পরিশ্রম করতে হতে পারে। আইনি বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে সমস্যা আরও বাড়তে পারে। কথাবার্তায় সতর্ক থাকুন, ভুল মন্তব্য থেকে সম্মানহানির পরিস্থিতি তৈরি হতে পারে।
৪. কুম্ভ রাশি - মানসিক চাপ বাড়তে পারে, ফলে ছোটখাটো বিষয় নিয়েও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে যাচাই করে নিন। নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব শুরু করার ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করাই ভালো হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ তৈরি হলে পরিস্থিতি উত্তপ্ত না করে শান্ত ভাবে কথা বলুন।
কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে কেমন থাকবে সমস্ত রাশির ভাগ্য
বৈদিক জ্যোতিষের মতে এই সময় চার রাশির বাড়তি সতর্কতা প্রয়োজন
উৎসবের এই শুভ দিনে গ্রহের বিশেষ অবস্থান
বৃহস্পতিবারের গ্রহ-নক্ষত্রের প্রভাবে কেমন কাটবে আজকের দিন
গণেশের আশীর্বাদে কোন রাশির জীবনে আসবে সুখবর
জীবনের প্রতিটি ক্ষেত্রে মিলতে পারে নতুন সুযোগ
নতুন সপ্তাহের শুরুতে কারও জীবনে আসবে সাফল্য জেনে নিন
আজকের দিনটি কেমন কাটবে জেনে নিন এক নজরে
দিনের শুরুতে জেনে নিন মেষ থেকে মীনের ভাগ্যফল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের