নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – ক্যাবিনেট বৈঠকে নিদ্রাচ্ছন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এরপরই রিপাবলিকান নেতার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আবার অন্যদিকে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন নেটিজেনরা।
নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে সন্ধে ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ১৬০ টিরও বেশি পোস্ট করেছেন ট্রাম্প। এর মধ্যে একটি ভিডিওতে তাঁকে গভীর ঘুমে দেখা যায়। এই ঘটনার সাফাই দিয়ে মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ”প্রেসিডেন্ট ট্রাম্প মনোযোগ সহকারে শুনছিলেন। এবং পুরো তিন ঘন্টার ম্যারাথন ক্যাবিনেট বৈঠকটি পরিচালনা করেছিলেন।“
আবার ট্রাম্পের দাবি, “আমি আমার সুন্দর নীল চোখটা বন্ধ করে রেখেছিলাম। কখনও মন দিয়ে শুনতে গেলে এমন হয়।“ এই ঘটনা প্রথমবার নয়। এর আগে হোয়াইট হাউসের সভাঘরে এক সরকারি অনুষ্ঠানের মাঝে গভীর ঘুমে ঢলে পড়তে দেখা গিয়েছিল ৭৯ বছরের ট্রাম্পকে।
সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হোয়াইট হাউসের সভাঘরে ভাষণ দিচ্ছিলেন এক সরকারি কর্তা। তখন ট্রাম্পকে দেখা যায় চেয়ারে বসে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছেন। এরপরই তাঁর ঘুম ভাঙানোর চেষ্টা করা হয়। এক্স হ্যান্ডেলে ট্রাম্পের ঘুমের ছবি পোস্ট করে কটাক্ষের সুরে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিনের দফতর তরফ থেকে লেখা হয়েছে, “ঘুমে ডুবে থাকা ডন আবার ফিরে এসেছে।“
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের